Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee: বছর শেষে সেই সন্দেশখালিতেই পা রাখবেন মমতা! জানেন সেখানে এখন কি চলছে?

Mamata Banerjee: সন্দেশখালিকে (sandeshkhali) ইস্যুতে করে গত লোকসভা ভোটের আগে তীব্র আন্দোলনে বঙ্গ বিজেপি! তাতে মানুষের মধ্যে কোনও দাগ কাটতে পারেনি। সন্দেশখালি সহ বসিরহাট লোকসভায় বড় জয় পায় তৃণমূল। সময়ের সঙ্গে সঙ্গে শান্ত হয়েছে সন্দেশখালি। বছর শেষে সেখানেই পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করার কথা আছে।

আর তাতে যাতে কোনও ত্রুটি না থাকে সেজন্যে ময়দানে জেলা প্রশাসন। যা খবর, সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছে। বৈঠক শেষে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলার অবজার্ভার তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

Mamata Banerjee

শুক্রবারই গোটা এলাকা এবং অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন তিনি। ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বসিরহাট সাংগঠনিক জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান। গোটা এলাকা ঘুরে দেখার পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকও করেন সুজিত বসু।

তিনি জানান, সরকারি অনুষ্ঠানে যোগ দিতে সন্দেশখালি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে সরকারি সাহায্য প্রদান থেকে শুরু করে উন্নয়নমূলক বার্তাও মুখ্যমন্ত্রী দেবেন।

মন্ত্রী বলেন, সন্দেশখালি নিয়ে বিরোধীরা অনেক চক্রান্ত করেছিল। কিন্তু তৃণমূল আটকাতে পারেনি। মুখ্যমন্ত্রী সন্দেশখালি নয়, বাংলার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করছে। এমনকি এই এলাকার মানুষের ক্ষোভের কথা শুনে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেই কাজ শেষ হয়েছে বলেও জানান সুজিত বসু। কিছু কাজ বাকি থাকলে তা দ্রুত হয়ে যাবে বলেও আশ্বাস দেন।

বলে রাখা প্রয়োজন, নির্বাচনের সময়েই সন্দেশখালি যাবেন বলে কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর শেষে কথা রাখছেন। সোমবার বেলা ১টা নাগাদ সন্দেশখালি পৌঁছানোর কথা আছে মুখ্যমন্ত্রীর। আকাশপথে সেখানে যাবেন। এরপরেই প্রশাসনিক বৈঠক করবেন। জেলা সহ সন্দেশখালির উন্নয়ন নিয়ে প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে খোঁজ নেবেন প্রশাসনিক প্রধান। এমনটাই জানা যাচ্ছে। এরপর সরকারি মঞ্চ থেকে সাধারণ মানুষের হাতে বিভিন্ন সুযোগ সুবিধা তুলে দেওয়া হবে।

প্রশাসনিক প্রধানের এই কর্মসূচি সফল করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। দফায় দফায় চলছে বৈঠক। তাৎপর্যপূর্ণ ভাবে মমতার সভার পরের দিনই সন্দেশখালিতে যাবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে ব্যাক টু ব্যাক দুটি হাইপ্রোফাইল সভা ঘিরে ফের একবার সংবাদ শিরোনামে সন্দেশখালি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+