সব্যসাচীর প্রস্থানে বিধাননগরে মেয়র পদে কে বসছেন, লড়াইয়ে হেভিওয়েট সুজিতও

বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন সব্যসাচী দত্ত। তারপরই প্রশ্ন উঠে গিয়েছে, তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন কে? সব্যসাচী থাকাকালীনই নাম উঠছিল তাপস চট্টোপাধ্যায় বা কৃষ্ণা চক্রবর্তীর।

বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন সব্যসাচী দত্ত। তারপরই প্রশ্ন উঠে গিয়েছে, তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন কে? সব্যসাচী থাকাকালীনই নাম উঠছিল তাপস চট্টোপাধ্যায় বা কৃষ্ণা চক্রবর্তীর। এবার সবাইকে ছাপিয়ে উঠে আসছে আরও একটি হেভিওয়েট নাম। তিনি হলেন মন্ত্রী সুজিত বসু। গোষ্ঠীকোন্দলের বিধাননগরে সুজিতেই আস্থা রাখতে চাইছে তৃণমূল।

সব্যসাচীর প্রস্থানে বিধাননগরে মেয়র পদের লড়াইয়ে সুজিতও

সব্যসাচীর প্রস্থানে এখন কান পাতলে একটাই প্রশ্ন বিধাননগরের পরবর্তী মেয়র কে হবেন। সেখানে বহগু নামের ভিড়। জল্পনার পারদ চড়ছে প্রতিনিয়ত। মেয়র পদে এখন কার নামে অনুমোদন পড়ে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বিধাননগরে সব্যসাচী দত্ত বনাম সুজিত বসু দ্বৈরথ সর্বজনবিদিত। সব্যসাচীর বিদায়ে সুজিতের প্রবেশ তাই বিশেষ তাৎপর্যপূর্ণ।

সব্যসাচী পদত্যাগ করায় কৃষ্ণা চক্রবর্তী ফের মেয়র পদে বসতে চলেছেন, এমন ধারণা তৈরি হয়েছিল। তিনি ২০১০ সাল থেকে ২০১৫ পর্যন্ত বিধাননগরের মেয়র ছিলেন। তারপর নতুন টার্মে তিনি চেয়ারপার্সন। এখন নতুন করে ফের তাঁর মেয়র হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার পর তিনি বলছেন, দল যাঁকে চাইবে তিনি মেয়র হবেন। তা নিয়ে কোনও ভাবাবেগ নেই। সুজিত বসু যদি মেয়র হন, তাঁর আপত্তি নেই, কারণ সুজিত বসু তাঁর দলেরই নেতা।

তবে এই মর্মে একটা সমস্যা তৈরি হবে। তা হল সুজিত বসুকে কোনও ওয়ার্ড থেকে জিতিয়ে আনতে হবে। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার ক্ষেত্রে যেভাবে একটি ওয়ার্ড থেকে জিতে এসেছিলেন তেমনই সুজিত বসুকে ছ-মাসের মধ্যে জিতে আসতে হবে কোনও ওয়ার্ড থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+