৫ কেজি চাল থেকে কাটমানি তৃণমূলের! মুখ্যমন্ত্রীর কাছে 'ধর্মে'র রাজনীতি বন্ধের আহ্বান সুজাতা খানের

৫ কেজি চাল থেকে কাটমানি তৃণমূলের! মুখ্যমন্ত্রীর কাছে 'ধর্মে'র রাজনীতি বন্ধের আহ্বান সুজাতা খানের

টিকিয়াপাড়ার ঘটনায় সমালোচনায় বিজেপি নেত্রী সুজাতা মণ্ডল খান। তাঁর অভিযোগ, মাননীয়ার চাপে পড়েই যে ব্যক্তিকে পুলিশকে লাথি মারতে দেখা গিয়েছিল, তাঁকে প্রথমে গ্রেফতার করা হয়নি। পরে অবশ্য তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সুজাতা। মুখ্যমন্ত্রী কাছে ধর্মের রাজনীতি বন্ধের আবেদন জানিয়েছেন তিনি।

টিকিয়াপাড়ায় সরকারি পদক্ষেপে প্রশ্ন

টিকিয়াপাড়ায় সরকারি পদক্ষেপে প্রশ্ন

টিকিয়াপাড়ায় লকডাউন পালন করতে যাওয়া পুলিশের ওপর হামলার ভিডিওতে দেখা গিয়েছিলেন এক যুবক পুলিশকে লাথি মারছে। সুজাতা খানের অভিযোগ, মাননীয়ার নির্দেশেই ওই যুবককে প্রথমে গ্রেফতার না করে বিজেপির এক যুবনেতাকে গ্রেফতার করা হয়েছিল। পরে বিজেপি ও জনগণের প্রবল চাপে পড়ে আসল অপরাধীকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

 হামলাকারীর পরিবারকে বাড়তি সাহায্যের অভিযোগ

হামলাকারীর পরিবারকে বাড়তি সাহায্যের অভিযোগ

সুজাতা খানের অভিযোগ, শাস্তি না দিয়ে হামলাকারীর পরিবারকে ৫০ কেজি চাল, ১৮ কেডি ডাল, ৪০ কেজি আলু এবং ২০ কেজি রেশনের ব্যবস্থা করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোষমের রাজনীতির অভিয়োগ করেছেন তিনি।

৫ কেজি চাল থেকে কাটমানি তৃণমূলের

৫ কেজি চাল থেকে কাটমানি তৃণমূলের

বিজেপি নেত্রী সুজাতা খানের অভিযোগ তৃমমূলের নেতারা কেন্দ্রের পাঠানো ৫ কেজি চালের রেশন থেকেও কাটমানি খাচ্ছে। সাধারণ মানুষের অনেকেই রেশন দোকান থেকে সুবিধা পাচ্ছেন না। তাঁদের অনেককেই ফিরিয়ে দেওয়া হচ্ছে।

পুলিশের বিরুদ্ধে লকডাউন অমান্যের অভিযোগ

পুলিশের বিরুদ্ধে লকডাউন অমান্যের অভিযোগ

যে এলাকা আগে থেকে রেড জোন, সেই এলাকায় কীভাবে পুলিশের ওপর পুষ্প বৃষ্টি করা হল, প্রশ্ন তুলেছেন সুজাতা। যদি এদিনের মিছিলে থাকা পুলিশের মধ্যে করোনা সংক্রমিত হয়, তার দায় কি মুখ্যমন্ত্রী নেবেন, প্রশ্ন করেছেন সুজাতা। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন ধর্মের রাজনীতি করা বন্ধ করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+