'ডিভোর্স দিয়ে যদি সৌমিত্র মুখ্যমন্ত্রী হয়, তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমি', কেঁদে ফেললেন সুজাতা
'ডিভোর্স দিয়ে যদি সৌমিত্র মুখ্যমন্ত্রী হয়, তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমি', কেঁদে ফেললেন সুজাতা
শুধু মাত্র দলকে দেখানোর জন্য ডিভোর্স নোটিস পাঠিয়েছেন সৌমিত্র। কেঁদে ফেললেন সুজাতা খাঁ। তাঁকে ডিভোর্স দিয়ে যদি সৌমিত্র মুখ্যমন্ত্রী হতে পারেন তাহলে সুজাতা সবচেয়ে খুশি হবেন বলে জানিয়েছেন। এখনও তাঁর নামেই সিঁদুপ পরেন, তাঁর পরানো নোয়াই হাতে রয়েছে। সম্পর্ক ভাঙার বিষয়টা আরেকবার ভেবে দেখুন সৌমিত্র। রাজনীতিকে কখনও ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে ফেলা উচিত নয় বলে জানিয়েছেন সুজাতা। এই নিয়ে সৌমিত্রকে ফের সিদ্ধান্ত ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন সুজাতা।

সুজাতার তৃণমূলে যোগ
শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার পরেই পাল্টা প্রতিঘাট করল তৃণমূল। বিজেপির যুব রাজ্য সভাপতি সৌমিত্র খার স্ত্রী সুজাতা খান তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন। সৌগত রায় ও কুণাল ঘোষ তাঁকে পাশে বসিয়ে সাংবাদি বৈঠক করে তৃণমূলের পতাকা হাতে তুলে দেন। সেই সাংবাদিক বৈঠকেই সুজাতা বিস্ফোরক দাবি করেছেন। বিজেপিতে মুখ্যমন্ত্রী হওয়াল লোভে দল বদল করেছেন। ৬ জন মুখ্যমন্ত্রী হওয়ার তালিকায় নাম লিখিয়েছেন। আর ১৩ জন উপমুখ্যমন্ত্রী হওয়ার তালিকায়। শুভেন্দুও মুখ্যমন্ত্রী হতে চেয়েই বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন সুজাতা। শুভেন্দু যোগ দেওয়ার পরেই তাঁর বিজেপির প্রতি মোহ ভঙ্গ হয়েছে বলে দাবি সুজাতার। সেকারণেই দল বদলের সিদ্ধান্ত।

সুজাতাকে ডিভোর্সের নোটিস
সুজাতা সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার এক ঘণ্টার মধ্যেই পাল্টা সভা করেন সৌমিত্র খাঁ। সাংবিদিক বৈঠক করে রীতিমতো কাঁদো কাঁদো কণ্ঠে সৌমিত্র সুজাতার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। সুজাতার সঙ্গে আর কোনও সম্পর্ক তিনি রাখতে চাননা বলে জানিয়েছে। তাঁর সংসারে আগুন লাগানোর জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন সৌমিত্র খাঁ। সুজাতাকে তাঁর খাঁ পদবী ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন বিজেপি যুব সভাপতি।

সুজাতার পাল্টা জবাব
সৌমিত্রর সাংবাদিক বৈঠকের কথা জানার পর পাল্টা সুজাতা বলেন রাজনীতিকে সংসারে টেনে আনছেন সৌমিত্র খাঁ। রাজনীতির জন্য কেউ ঘর ভাঙেন না। সৌমিত্রকে মুখ্যমন্ত্রী করলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন বলে জানিয়েছেন। রাজনীতির চাপেই হয়তো এই কথা বলছেন তিনি। তবে এখনও তিনি সৌমিত্রকেই মনে প্রাণে ভালবাসেন বলে জানিয়েছেন। এমনকী তিনি বলেছেন এখনও সৌমিত্রর নামের সিঁদুর আর নোয়া পরেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। সৌমিত্রকে বারবার এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন সুজাতা। সৌমিত্রর অসমে তিনি স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাঁর সময়ে সৌমিত্র পাশে দাঁড়াতে ভয় পাচ্ছেন বলে আক্ষেপ করেছেন সুজাতা।

শুভেন্দুর কারণেই দলত্যাগ
দুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসে পচন ধরেছে বলে আক্রমণ শানিয়েছিলেন তিনি। তার পল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেস বলেছিল পচা অংশ গুলো বাদ যাচ্ছে তৃণমূল থেকে। এদিন সুজাতাও শুভেন্দুকে পচা আলু বলে আক্রমণ শানিয়েছেন। শুভেন্দুর দল বদলে যে পরিস্থিতি তৈরি হবে বঙ্গের রাজনীতিতে সেই সমীকরণ মেলাতে পারছে না বিজেপি। ইতিমধ্যেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications