বনধ ঘিরে উত্তেজনা যাদবপুরে, গ্রেফতার সুজন চক্রবর্তী, আগুন জ্বালিয়ে বিক্ষোভ
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বনধ ঘিরে অশান্তি বাড়ছে শহর কলকাতায়। যাদবপুরে ধুন্ধুমার পরিস্থিতি। জোর করে দোকান বন্ধ করার অভিযোগ ধর্মঘটীদের বিরুদ্ধে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বনধ ঘিরে অশান্তি বাড়ছে শহর কলকাতায়। যাদবপুরে ধুন্ধুমার পরিস্থিতি। জোর করে দোকান বন্ধ করার অভিযোগ ধর্মঘটীদের বিরুদ্ধে। পুলিস মিছিল আটকালে ধস্তাধস্তি শুরু হয়। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। পুলিসের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন বাম নেতাকে গ্রেফতার করে পুলিস । তাঁকে পুলিসের গাড়িতে তোলা হলে পুলিসের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বাম-কর্মী সমর্থকরা। সুজন চক্রবর্তীকে গ্রেফতার করে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে যাদবপুর এলাকায়। বাস ও পুলিসের গাড়িতে ভাঙচুর চালায় ধর্মঘটীরা। মারমুখী ধর্মঘটীদের উপর লাঠিচার্জ করে পুলিস।
#WATCH West Bengal: A bus vandalised in Cooch Behar during the Bharat Bandh called by ten trade Unions against 'anti-worker policies of Central Govt' pic.twitter.com/Cc3ksWndL2
— ANI (@ANI) January 8, 2020
ধর্মঘটীদের সঙ্গে পুলিসের ধুন্ধমার বাধে। যাদবপুরে অবরোধ করতে শুরু করেন বাম কর্মী সমর্থকরা। পুলিস অবরোধ তুলে গ্রেফতার করে নিয়ে যায় বাম কর্মী সমর্থকরদের। বাসে করে তাঁদের নিয়ে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিস বাহিনী। র্যাফ নামানো হযেছে গোটা এলাকায়। যাদবপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিস।












Click it and Unblock the Notifications