সরকার চালাচ্ছে কি ভূত! বিপদে পড়লে দায় অস্বীকার, মমতাকে নিয়ে একের পর এক উদাহরণ সুজনের

শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস চিনি বলেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে সমালোচনা করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস চিনি বলেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে সমালোচনা করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, এর থেকেই প্রমাণিত উনি ছাড়া দলে আর কেউ নেই। কটাক্ষ করে তিনি বলেন, আগেরদিন যাঁরা মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলছিলেন, তারাই ভুল হয়ে গেলেন।

তিনি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

তিনি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

সুজন চক্রবর্তী দাবি করেন, মুখ্যমন্ত্রী মুখ দিয়েই করোনা এক্সপ্রেস কথাটি বেরিয়েছিল। তাঁর প্রশ্ন তিনি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন। তাঁর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় নয়। তিনি কি মুখেরব পরিবর্তে কোনও মুখোশ নিয়ে বসেছিলেন। সুজন চক্রবর্তীর প্রশ্ন আজ কেন কিনি ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন।

বিপদে পড়লে সব দায় অস্বীকার করেন

বিপদে পড়লে সব দায় অস্বীকার করেন

সুজন চক্রবর্তী দাবি করেন, বিপদে পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় সব দায় অস্বীকার করেন। এর আগে কোমরবিডিটি তত্ত্ব চালু হয়েছিল রাজ্যে। তাতে ৭২ জনের মৃত্যুর কথাও বলা হয়েছিল। এখন দেখা যাচ্ছে কোমরবিডিটি বলে কিছু নেই। নিজের দফতরের সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী বলেছিলেন কমিটির কথা তিনি জানেন না। কমিটির সদস্য কারা তাও তিনি জানেন না।

সরকার চালাচ্ছে কি ভূত

সরকার চালাচ্ছে কি ভূত

সুজন চক্রবর্তীর প্রশ্ন সরকার চালাচ্ছে কি ভূত। করোনা এক্সপ্রেস যিনি বলেছিলেন, তিনি যদি মুখ্যমন্ত্রী না হন, কোমরবিটিডি নিরুপনে এক্সপার্ট কমিটি গঠনে যদি তিনি মত না দিয়ে থাকেন, তাহলে সরকার চালাচ্ছে কারা। প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী। এই বক্তব্যের মধ্যে দিয়ে দায়হীন, পরিকল্পনাহীনতা স্পষ্ট হচ্ছে। কোনও ব্যাপারে তাঁর কোনও দায় নেই বলে মন্তব্য করেছেন তিনি।

বারোটা বাজার বেজে গিয়েছে

বারোটা বাজার বেজে গিয়েছে

সুজন চক্রবর্তী বলেন, পরিযায়ীদের নিয়ে কোনও পরিকল্পনা নেয়নি রাজ্য সরকার। এখন উনি বলছেন টেস্ট করব, কোয়ারেন্টাইন করব। বারোটা বাজার বেজে গিয়েছে। কটাক্ষ করেছেন তিনি। কোয়ারেন্টাইন সেন্টারগুলি থাকার অযোগ্য বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+