উত্তরবঙ্গে আত্মঘাতী জঙ্গি হামলার ছক! জারি সতর্কতা
কয়েকদিন আগেই কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে বার্তা আসে , যে বাংলায় হামলার ছক কষছে কুখ্য়াত সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে বার্তা আসে , যে বাংলায় হামলার ছক কষছে কুখ্য়াত সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস। তার আগে আইএস-এর তরফে একটি পোস্টার-এ জানাও হয় এবার তারা বাংলায় হামলা চালাতে চলেছে। এরপরই তৎপরতা শুরু হয়ে যায় ভারত ও বাংলাদশের তরফে।

এদিকে, ১২৩ মাউন্টেন ব্রিগেড হেটডকোয়াটার্সের তরফে উত্তরবঙ্গের দার্জিলিং এ হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে। এবিষয়ে সতর্কতাও জানানো হয়েছে। সূত্রের দাবি, আসন্ন ১৮ মে, বুদ্ধপূর্ণিমার দিন উত্তরবঙ্গের কোনও মনেস্ট্রিতে হামলা চালাতে পারে জঙ্গিরা। এই কাজে একজন আত্মঘাতী মহিলা জঙ্গিকে নিযুক্ত করা হয়েছে বলেও খবর।
সতর্কতা জারি হওয়ার পর থেকেই গোটা দার্জিলিংকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এর আগে ,২০১৭ সালেও একবার বাংলাদেশের জেএমবি জঙ্গিরা নিশানায় রেখেছিল উত্তরবঙ্গকে।












Click it and Unblock the Notifications