স্কুল ছাত্রের মেট্রোয় ঝাঁপ, বিপত্তির জেরে ব্যাহত পরিষেবা, আহতের অবস্থা গুরুতর
ফের মেট্রোয় ঝাঁপ। দমদম থেকে টালিগঞ্জ গামী মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা স্কুল ছাত্রের।
ফের মেট্রোয় ঝাঁপ। দমদম থেকে টালিগঞ্জ গামী মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা স্কুল ছাত্রের। বিকেল ৪.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। যার জেরে ব্যাহত মেট্রো পরিষেবা।

মেট্রো রেল সূত্রে খবর, স্কুল থেকে ফেরার সময় সেন্ট্রাল মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রটি। তার পরনে স্কুলের পোষাক ও কাঁধে স্কুল ব্যাগ ছিল। এরপরই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে চলেছে উদ্ধারকাজ।
এই দুর্ঘটনার জেরে আংশিকভাবে থমকে যায় মেট্রো পরিষেবা। মহাত্মা গান্ধী রোড থেকে চাঁদনি চক পর্যন্ত বন্ধ ছিল পরিষেবা। তবে নোয়াপাড়া থেকে গিরিশ পার্ক ও এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল।
গুরুতর আহত অবস্থায় স্কুল ছাত্রটিকে মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। তার মাথায় চোট লেগেছে। তার বাড়ি বরানগরে। বউবাজার থানার পুলিশ ঘটনাটি দেখছে।












Click it and Unblock the Notifications