নেতাজি সম্মান দীর্ঘদিনের ছায়াসঙ্গী আবিদ হাসান সফরানিকে, ঘোষণা সুগত বসুর
নেতাজি সম্মান দীর্ঘদিনের ছায়াসঙ্গী আবিদ হাসান সফরানিকে, ঘোষণা সুগত বসুর
নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে মরণোত্তর নেতাজি সম্মান দেওয়া হচ্ছে তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী আবিদ হাসান সফরানিকে। এ কথা জানিয়েছেন নেতাজি রিসার্চ ব্যুরোর অধিকর্তা সুগত বসু।

তিনি জানিয়েছেন, 'আমাদের মনে হয়েছে, আবিদ হাসানকে সম্মান জানানোর এটাই আদর্শ সময়। নেতাজি যে সাম্যের কথা বলতেন, সেটা তুলে ধরতে এই সিদ্ধান্ত। সেই ভাবনা থেকে আবিদ হাসানের পরিবারের সঙ্গে যোগাযোগ করি আমরা। ২৩ জানুয়ারি তাঁর আত্মীয়া ইসমত মেহেদি হায়দরাবাদ থেকে এই সম্মান গ্রহণ করবেন। হায়দরাবাদের যুবক আবিদ হাসান সফরানি, জার্মানিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিলেন। ১৯৪১ সালে সুভাষচন্দ্র বসু জার্মানিতে পৌঁছলে ধীরে ধীরে তাঁর সঙ্গে সখ্যতা গড়ে ওঠে আবিদের। নেতাজি ইউরোপ থেকে ডুবোজাহাজে এশিয়ার উদ্দেশে যাত্রায় লেগেছিল ৯০ দিন। যাত্রাপথে একমাত্র ভারতীয় সঙ্গী ছিলেন এই আবিদ হাসান।
এর পাশাপাশি, সিঙ্গাপুর এবং রেঙ্গুনেও নেতাজির ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন আবিদ। ইম্ফলে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। সুগত বসু মনে করিয়ে দেন,'উনি নেতাজির শেষদিন পর্যন্ত সঙ্গে ছিলেন। ভারত স্বাধীন হওয়ার পর ফরেন সার্ভিসে যোগ দেন। একাধিক দেশে ভারতের হয়ে কূটনীতিকের দায়িত্ব সামলেছেন।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications