Mamata Banerjee: লোকসভায় তৃণমূলের নেতৃত্বে কে? কালীঘাটে বৈঠকের পরে কী জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এতো অসন্তোষ সেই সুদীপেই ভরসা রাখলেন দলের সুপ্রিমো। কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রিতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা নির্বাচিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার কালীঘাটে নির্বাচিত জনপ্রিতিনিধিদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে লোকসভায় পরবর্তীকালের রণকৌশল নির্ধারণের পাশাপাশি দলীয় সাংসদদের কাজ নিয়েও সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিএ সরকার বেশিদিন টিকবে না ইন্ডিয়া জোটই সরকার গড়বে বলে দাবি করেছেন তিনি।

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতা নির্বাচিত করার সঙ্গে সঙ্গে দলের অন্দরের অসন্তোষের ছবি আরেকবার জেগে উঠেছে। ভোটের আগে থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বারবার অসন্তোষ দেখা দিয়েছে। রোজভ্যালি কাণ্ডে দীর্ঘদিন জেলে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে আসার পর ফের দলের কাজে যুক্ত হন তিনি। এবং কলকাতা উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে যান। এবারও জয়ী হয়েছেন তিনি।
তবে এবারের জয়ের সঙ্গে অন্যান্যবারের সুদীপের জয়ের পার্থক্য রয়েছে। সুদীপের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস রায়। কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতেই বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন তিনি। ভোটের প্রচারের মাঝেই আবার তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি প্রকাশ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সুদীপের সমালোচনা করায় কুণাল ঘোষকে পদ খোয়াতে হয়েছিল।
তারপরে আবার ভোটের দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একজায়গায় বৈঠক করতেও দেখা গিয়েছিল তাঁদের। উত্তর কলকাতার বাহুবলী তৃণমূল কংগ্রেস নেতার অফিসে কুনাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এক জায়গায় দেখা গিয়েছিল। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। মোট কথা সুদীপকে নিয়ে অসন্তোষ যতই থাক তাঁকেই লোকসভার দলনেতার দায়িত্ব দিয়ে এক প্রকার বার্তা দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications