কোনও কালেই রাজনীতিতে সক্রিয় নয়, ফের তোপ তাপসের! মমতাকে দুর্গার সঙ্গে তুলনা সুদীপের
কোনও কালেই রাজনীতিতে সক্রিয় নয়, ফের তোপ তাপসের! মমতাকে দুর্গার সঙ্গে তুলনা সুদীপের
ফের একবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তাপস রায়। গত কয়েকদিন আগে এক বিজেপি নেতার বাড়িতে সুদীপের যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন বরানগরের এই বিধায়ক। এমনকি ষড়যন্ত্রের তত্ত্ব সামনে নিয়ে এসেছিলেন। রীতিমত বিদ্রোহী তাপস রায়কে সামলাতে ছুটে যান কুণাল ঘোষ। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে আলোচনা হয়। কিন্ত্য তাতেও যে থামতে রাজি নন তাপসবাবু সেটাই বুঝিয়ে দিলেন তিনি। তাপস রায়ের স্পষ্ট বার্তা, দিদিমনির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রতিবাদ করতেই হবে।

উনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না
আজ বৃহস্পতিবার বিধানসভার বাইরে ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হন তাপস রায়। সেখানে সুদীপ ইস্যুতে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, কোনও কালেই উনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। এমনকি যারা সক্রিয় ছিলেন তাঁদের উনি পছন্দ করতেন না বলেও তোপ বিধায়কের। শুধু তাই নয়, তাঁর মতে, দিদিমনির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর যেখানে দেখা যাচ্ছে এই ঘটনা সেখানে তো প্রতিবাদ করতেই হবে বলেও তোপ তাপসের। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম অবশ্য মুখে আনেননি বর্ষীয়ান এই তৃণমূল নেতা। উনি বারংবার দলীয় কর্মীদের অসম্মান করেছেন বলেও আক্রমণ তাপসের। ১৩ থেকে ১৪ বছর ধরে সমস্ত তৃণমূল কর্মীরা জানেন বলেও আক্রমণ। শব্দব্রম্ভ ফেরত নেব কীভাবে? প্রশ্ন বিধায়কে। তবে সত্যি কথা বলতে যে তিনি যে ডরান না তা স্পষ্ট জানিয়ে দেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা নয়নার
তবে যাকে নিয়ে এত বিতর্ক সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় অবশ্য এতদিন কোনও কথা বলেননি। বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তবে আজ ভবানীপুর, যা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র সেখানে বিজয়া সম্মিলনী ছিল। সেখানে যোগ দেন মুখ্যমন্ত্রী। আর সেই সভাতে একেবারে সস্ত্রীক যোগ দিলেন লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চেই একদিকে বক্তব্য রাখতে দেখা গেল তাঁকে অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা গেল নয়না বন্দ্যোপাধ্যায়। তবে কি নিয়ে আলোচনা হয়েছে তা অবশ্য জানা যায়নি।

মা দুর্গার সঙ্গে তুলনা
অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেও বিতর্কিত বিষয় নিয়ে মঞ্চ থেকে কোনও ভাষণ দেননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন মা দুর্গার সঙ্গে তুলনা করেন সাংসদ। আর এই প্রসঙ্গে একটা গল্প তুলে ধরেন সুদীপ। বলেন, কাশ্মীরি গিয়েছিলেন একটি কাজে। সেই সময় তাঁর গাড়ির ড্রাইভার তাঁকে জিজ্ঞেস করেন কোথা থেকে এসেছেন? বাংলা বলার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কাশ্মীরি ওই যুবক বলেন, ওখানে তো শেরনি থাকেন। অন্যদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম দল তৃণমূল বলেও এদিন দাবি করেন প্রবীণ এই তৃণমূল নেতার। একই সঙ্গে উন্নয়ন কাজের জন্যে মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়।
শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ই নয়, বিতর্কিত বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি নয়না বন্দ্যোপাধ্যায়ও।












Click it and Unblock the Notifications