২০১৯ লোকসভা ভোটে কোন ২ টি লক্ষ্য নিয়ে এগোচ্ছে তৃণমূল! কী বললেন সুদীপ

প্রথম দফা নির্বাচনের আগে সাজো সাজো রব গোটা দেশ জুড়ে। ভোট ময়দান ঘিরে রীতিমত তপ্ত রাজ্যও। কলকাতা সহ মফস্বলের বিভিন্ন অংশে জোরকদমে চলছে তারকাদের প্রচার।

প্রথম দফা নির্বাচনের আগে সাজো সাজো রব গোটা দেশ জুড়ে। ভোট ময়দান ঘিরে রীতিমত তপ্ত রাজ্যও। কলকাতা সহ মফস্বলের বিভিন্ন অংশে জোরকদমে চলছে তারকাদের প্রচার। এবারের লড়াইয়ের গেরুয়া শিবিরের পাখির চোখ পশ্চিমবঙ্গ। আর পদ্মফুলকে হারিয়ে ঘাসফুলের জয়জয়কার করতে এবার কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূল। কলকাতায় প্রচারে নেমে লোকসভা ভোটে তৃণমূলের ২ টি লক্ষ্য় নিয়ে মুখ খুললেন দলীয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়।

২০১৯ লোকসভা ভোটে কোন ২ টি লক্ষ্য নিয়ে এগোচ্ছে তৃণমূল! কী বললেন সুদীপ

রবিবার কলকাতায় দলীয় কর্মীসভায় দলের লক্ষ্যের বিষয়ে মন্তব্য করেন সুদীপ। তিনি বলেন, 'নির্বাচনে তৃণমূলের দুটি লক্ষ্য। এক সব আসনে জিতব আমরা, দ্বিতীয়ত দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। ' উল্লেখ্য, ৪২ টি আসনে জেতবার কথা আগেই প্রতিটি সভায় বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় নেত্রীকে প্রধানমন্ত্রীর পদে দেখতে মরিয়া লড়াইয়ে যে দল ঝাঁপাবে তার আগামা বার্তা দিয়েছেন সুদীপ।

উল্লেখ্য, রাজ্যের লোকসভা ভোটে দাপট বাড়াতে এবারে তৃণমূলের লক্ষ্য যেমন গড় ধরে রাখা, তেমনই পশ্চিমবঙ্গে থাবা বসাতে তৎপর বিজেপিও। এই যুযুধান দুই শিবিরকে রাজ্যের জনতা কোন বার্তা দেয়,তা নির্দিষ্ট হবে আগামী ২৩ মে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+