আরজি কর কাণ্ডের প্রতিবাদ করায় তরুণীকে ধর্ষণের হুমকি, প্রতিবাদ করায় SUCI নেতাকে বেধড়ক মার দুষ্কৃতিদের
আর জি কর কাণ্ড নিয়ে আন্দোলনকারী এক মেয়েকে ফেসবুকে ধর্ষণের হুমকি। তার পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হলেন এসইউসিআই নেতা আজিজুল হক । একদল দুষ্কৃতী তাকে প্রচন্ড মারধর করে এমনটাই অভিযোগ। বর্তমানে প্রচন্ড আহত অবস্থায় তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও ওই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আর জি কর কাণ্ড নিয়ে আন্দোলনে নামে দিনহাটার এক মেয়ে। সেই আন্দোলন করার জন্যে সোশ্যাল মিডিয়ায় ওই মেয়েকে ধর্ষণের হুমকি দেয় এক যুবক। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় অভিযোগ জানাতে আসেন।

সেই সময় তার সঙ্গে ছিলেন এস ইউ সি আই নেতা আজিজুল হক সহ আরো অন্যান্য আন্দোলনকারীরা। আজিজুল বাবু যখন অভিযোগের কাগজপত্র একটি জেরক্সের দোকানে জেরক্স করার জন্য যান সেই সময় একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং বেধড়ক মারধর করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে তখন দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। ওই অবস্থায় তাকে নিয়ে গিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আজিজুল হক দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। হাসপাতালের বেডে শুয়ে এসইউসিআই নেতা আজিজুল হক জানান, একদল দুষ্কৃতী তার উপরে চড়াও হয় এবং তাকে মারধর করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications