RG Kar Hospital Incident: দফায় দফায় উত্তেজনা আরজি করে! ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক বাংলায়
RG Kar Hospital Incident: নতুন করে ফের উত্তেজনা আরজি কর হাসপাতাল চত্বর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হচ্ছে বলে জানা যাচ্ছে। পাল্টা পুলিশও কড়া হাতে পরিস্থিতি সামাল দিচ্ছে বলে খবর। অন্যদিকে ঘটনার প্রতিবাদে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল SUCI।
আগামী শুক্রবার এই ধর্মঘটের ডাক (West Bengal strike) দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা বাদে সমস্ত কিছু বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। যদিও গত কয়েক বছরে বাংলায় ধর্মঘটকে কড়া হাতে সামাল দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে পরিস্থিতির অনেকটাই বদল ঘটেছে (RG Kar Hospital Incident) ।

আরজি করে জুনিয়ার চিকিৎসককে (RG Kar Hospital Incident) কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। বিচারের দাবিতে পথে নেমে চলছে বিক্ষোভ। এই বিক্ষোভ আন্দোলন শুধু আর বাংলার মধ্যে সীমাবন্ধ নেই। গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় স্বাধীনতা দিবসের রাতে যখন শহরের রাজপথ দখল করছেন মহিলারা, সেই সময় রণক্ষেত্র হয়ে উঠল আরজি কর হাসপাতাল চত্বর।
একদল দুষ্কৃতির হঠাত আক্রমণে একেবারে তোলপাড় হল হাসপাতাল (RG Kar Hospital Incident) । চলল অবাধ ভাঙচুর। রেহাই পেলেন না আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকরাও। প্রাণভয়ে হাসপাতালের লেডিজ বাথরুমে কেউ লোকালেন, কেউ বা হাসপাতালের ছাদে উঠে কোনও রকমে নিজেকে রক্ষা করলেন। শুধু তাই নয়, একের পর এক পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা যাচ্ছে।
আর এই ঘটনার পরেই সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কে বা কারা এই হামলা চালালো? কিসের জন্যই বা এই হামলা চালানো হল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করছে। এমনকি আন্দোলন থেকে নজর ঘোরাতেই কী এই হামলা? এমন প্রশ্নও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিকমহল। আর এই অবস্থায় সাধারণ ধর্মঘটের ডাক দিল এসইউসিআই। অন্যদিকে ঘটনার পরে আরজি কর হাসপাতালে (RG Kar Hospital Incident) বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।












Click it and Unblock the Notifications