সফল ব্রেস্ট ট্রান্সপ্লান্টে জেলার সরকারি হাসপাতালে মিরাকল! ক্যানসার রোগীকে নতুন প্রাণ দিলেন বাংলার চিকিৎসকরা
West Bengal Breast Cancer Operation: রাজ্যের প্রথম সরকারি জেলা হাসপাতালে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হল এক ক্যানসার রোগীর। আসানসোল জেলা হাসপাতাল রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক তথা পিজি হাসপাতালের ব্রেস্ট চিকিৎসার সর্বময় কর্তা দিপ্তেন্দ্র সরকারের তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হয় এক মহিলার। তাঁর সঙ্গে ছিলেন বাঙ্গুর এম আর হাসপাতালের আরও একজন নামকরা সল্য চিকিৎসক রনিত রায়।
আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক টিম এই অপারেশনের সময় উপস্থিত ছিলেন এবং তারা পুরো অপারেশন নিরীক্ষণ করে। আগামী দিনে এই ধরনের অপারেশন (West Bengal Breast Cancer Operation) জেলা হাসপাতাল স্তরে করার জন্য পুরো বিষয়টি নিয়েই তারা প্রশিক্ষণ নিয়েছেন।

জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আসানসোলের সালানপুর ব্লকের এক মহিলা তার স্তনে এটি টিউমার নিয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। সেখানে তার অপারেশনও হয়।
অপারেশনের পর বায়াপসি রিপোর্টে দেখা যায় ওই মহিলার স্তনে ক্যান্সার রয়েছে। এমনিতে স্তন ক্যান্সারে স্তন বাদ হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই মহিলা চাননি যে তার স্তন বাদ পড়ুক। এরপরেই টেলিমেডিশনের সাহায্য নিয়ে পিজি হাসপাতালের স্তন ক্যান্সার রোগের চিকিৎসার হেড দিপ্তেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়।
সেই সময় তিনি জানান, এই ক্ষেত্রে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট সম্ভব। কিন্তু এক্ষেত্রে তো বিশাল একটা খরচ রয়েছে বলে আলোচনায় ওঠে আসে। এরপরে এগিয়ে আসে আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ। তারাই এই যাবতীয় খরচ বহন করেছে বলে জানা যাচ্ছে।
এই অপারেশন আসানসোল শুধু নয়, রাজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে জানিয়েছেন দিপ্তেন্দ্র সরকার। তবে আগামী দিনে এই অপারেশনের খরচ কিভাবে জোগাবে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু হয়েছে। প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে জানানো হয়েছে। যে এই ব্যায়বহুল অপারেশন যাতে বিনামূল্যে রোগীদের করা যায় সে বিষয়ে সরকার চিন্তা ভাবনা করুক। আর তা হলে আগামিদিনে এই চিকিৎসা ক্ষেত্রে বহু মহিলা উপকৃত হবেন বলেও মনে করা হচ্ছে।
এমনকী বাংলার স্বাস্থ্যক্ষেত্রেও যুগান্তকারী এক পদক্ষেপ হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications