Subrata Thakur On TMC: 'মানুষ সুদে-আসলে আপনাদের ফিরিয়ে দেবে', শান্তনু ঠাকুরের পরে হুঁশিয়ারি সুব্রত ঠাকুরেরও
শান্তনু ঠাকুরের পর এবার মমতা সরকারকে নিশানা বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছে, 'জেলাশাসক থেকে এসডিও-বিডিও, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মানুষ সুদে-আসলে আপনাদের ফিরিয়ে দেবে।'
শান্তনু ঠাকুর আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ৫ মাসের মধ্যে পশ্চিমবঙ্গে সরকার বদল হবে। এবার সেই সুর শোনা গেল সুব্রত ঠাকুরের মুখেও। রীতিমত হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, '১ বছরের মধ্যে বাংলায় সরকার বদল হবে। তখন সুদে আসলে সব ফিরিয়ে দেওয়া হবে।'

পঞ্চায়েত ভোটে কার্যত সন্ত্রাস চালিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মনোনয়ন পর্ব থেকে রাজ্যে শুরু হয়েছে খুনোখুনির রাজনীতি। এমনই অভিযোগ করেছেন বিরোধীরা। পঞ্চায়েত ভোটে গত এক মাসে রাজ্যে ৫১ জন মারা গেছেন। ভয় দেখিয়ে, খুন করে ভোটে জিতেছে শাসক দল এমনই অভিযোগ করেছে বিজেপি। অধিকাংশ জায়গাতেই বিরোধীরা প্রার্থী দিতে পারেনি।
পঞ্চায়েত ভোটে কার্যত সবুজ ঝড় বয়েছে রাজ্যে। ২০টি জেলা পরিষদের মধ্যে ১৩টিতে বিরোধী শূন্য হয়ে জিতেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিটি এবং গ্রামপঞ্চায়েত গুলিতেও ভাল ফল করেছে। বিজেপি তেমন ভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি পঞ্চায়েত ভোটে। উত্তর বঙ্গ থেকে জঙ্গলমহল সর্বত্রই বিজেপির ভোট ব্যাঙ্কে ধাক্কা এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের এলাকাতে ভোটে হেরেছে বিজেপি। একা নন্দীগ্রামে কুম্ভ রক্ষা করেছেন শুভেন্দু অধিকারী।
মতুয়া গড়েও ভাল ফল করতে পারেনি বিজেপি। তার পরে ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে সন্ত্রাস। একাধিক জায়গায় আক্রান্ত হতে শুরু করেছেন বিরোধীরা। অনেক জায়গাতেই বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন। মালদহ, মুর্শিদাবাদে খুনো খুনি চলছেই। মালদহে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছে বিজেপি। তাঁরা জেলায় জেলায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলছেন।












Click it and Unblock the Notifications