আজই শেষকৃত্য প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের, রাজ্যে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা
আজই শেষকৃত্য প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের, রাজ্যে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা
সুব্রত মুখোপাধ্যায়ের শেষকৃত্য আজ। সকালেই তাঁর মরদেহ পৌঁছে গিয়েছে রবীন্দ্র সদনে। সেখানে বেশ কিছুক্ষণ শায়িত থাকবে তাঁর দেহ। সেখানে শ্রদ্ধা জানাতে আসছেন অসংখ্য মানুষ। পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে শেষশ্রদ্ধা জানানো হয়েছে। করোনা পরিস্থিতির কারণে বেশি ভিড় জমতে দেওয়া হয়েছেন। সুব্রত মুখোপাধ্যায়ের দেহ নিয়ে রবীন্দ্র সদনে পৌঁছয় ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস।

আজই শেষকৃত্য
আজই শেষকৃত্য হচ্ছে রাজ্যের প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলন তিনি। তারপর থেকেই রাজ্যে শোকের ছায়া। কয়েক দশক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গতকাল রাতেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি শোকস্তব্ধ হয়ে পড়েিলেন। প্রয়াত মন্ত্রীর প্রতি শোক প্রকাশ করেন তিনি।

রবীন্দ্র সদনে শায়িত দেহ
সকালেই রবীন্দ্রসদনে নিয়ে আসা হয়েছে প্রয়াত মন্ত্রীর মরদেহ। সকাল থেকেই সেখানে মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন তাঁর অসংখ্য অনুরাগীরা। কোভিড বিধির কারণে রবীন্দ্র সদনের ভিতরে সকলকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে বিভিন্ন দফতরের পক্ষ থেকে। পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। একাধিক সরকারি আধিকারিকরা আসছেন শ্রদ্ধা জানাতে। সেখানে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। শেষের দিকে অরূপ বিশ্বাস ছিলেন তাঁর ছায়াসঙ্গী

নিয়ে যাওয়া হবে বিধানসভায়
দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন তাঁর। একাধিকবার বিধায়ক থেকেছেন। কংগ্রেসের জমানা থেকে তৃণমূল কংগ্রেসের জমানা পর্যন্ত মন্ত্রীত্ব সামলেছেন তিনি। কাজেই বিধানসভায় তাঁর দেহ নিয়ে যাওয়া হবে। দুপুর ২টো নাগাদ তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। সেখান তাঁকে শ্রদ্ধা জানানো হবে। বিধানসভা ভবন থেকে তাঁর দেহ যাবে বালিগঞ্জে। তারপর এগডালিয়া এভারগ্রিন ক্লাবে নিয়ে যাওয়া হবে।

শেষকৃত্যে থাকছেন না মমতা
প্রয়াত মন্ত্রীর শেষকৃত্যে থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি জািনয়েদিয়েছেন সেকথা। মুখ্যমন্ত্রী বলেছেন প্রিয় মানুষের দেহ দাহ হতে দেখা তাঁর পক্ষে সম্ভব নয়। সেকারণেই তিনি যাবেন না শশ্মানে। কেওড়াতলা মহাশশ্মানে শেষকৃত্য হওয়ার কথা। আজ রাজ্যে জাতীয় পতারা অর্ধনমিত থাকবে।












Click it and Unblock the Notifications