অভিষেকের এলাকায় নাড্ডার সভায় হামলা কি কোনও ষড়যন্ত্র! প্রশ্ন উস্কে সুব্রত বললেন 'আমাদের কেউ দোষী হলে ব্যবস্থা'
অভিষেকের খাসতালুকে নাড্ডার সভায় হামলা কি কোনও বড় ষড়যন্ত্র! প্রশ্ন উস্কে সুব্রত বললেন 'আমাদের কেউ দোষী হলে ব্যবস্থা'
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলার বুকে পা রাখতেই তাঁকে কালো পতাকা দেখিয়ে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল। বারবার তৃণমূল নেতারা প্রশ্ন তোলেন, কেন বিজেপি বেছে বেছে মমতা ও অভিষেকের কেন্দ্রকে টার্গেট করে কর্মসূচি নিচ্ছে? এক্ষেত্রে রাজনৈতিক সৌজন্য নিয়েও প্রশ্ন ওঠে। এরপর জেপি নাড্ডার সভায় ডায়মন্ডহারবারে রণক্ষেত্র পরিস্থিতি ঘিরে মুখ খোলেন সুব্রত মুখোপাধ্যায়।

ষড়যন্ত্র কি রয়েছে!
সুব্রত মুখোপাধ্যায় বলেন, আজকের দিনটি তৃণমূলের কাছে বিশেষ দিন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ বছরের রিপোর্ট কার্ড পেশ করা হচ্ছে। আর সেই দিনেই নাড্ডার সভায় এই হামলা নজর সরানোর ছক কি না,তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, একাজ বিজেপি নিজে করলেও আমি অবাক হব না।

সকালে সৌগতর বার্তা ও দুপুরে শিরাকোলে বিক্ষোভ
প্রসঙ্গত, জেপি নাড্ডার নিরাপত্তা নিয়ে গতকাল কলকাতার ঘটনায় বিজেপি ক্ষোভ প্রকাশ করতেই এদিন সকালে নিজের প্রতিক্রিয়ায় সৌগত রায় বলেন,'আশা করি ডায়মন্ড হারবার শান্ত থাকবে। ' সেখানে কোনও গোলমাল হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। এরপরই বেলা গড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ডহারবারে বিক্ষোভ শুরু হয়। নাড্ডার গাড়ি আটকানো হয়। পথ অবরোধ চলে তৃণমূলের।

'পরিকল্পনামাফিক' হামলা , পাবলিসিটি ,সুব্রত যা বলেছেন
সুব্রত মুখোপাধ্যায় বলেন, জেপিন নাড্ডা যখন গাড়ি করে যাচ্ছিলেন, তখন তাঁর গাড়ির ভেতর থেকে ভিডিও করে প্রভোকেশন তৈরি করা হচ্ছিল। এটা পরিকল্পনামাফিক করা হয়েছে। তৃণমূলের তাবড় নেতা সুব্রত মুখপাধ্য়ায়ের দাবি,জেপি নাড্ডাই প্রোচিত করেছেন। পাবলিসিটির নেওয়ার জন্য এসব করা হয়েছে বলে অভিযোগ সুব্রতর।

সুব্রতর দাবি
তৃণমূলের তরফে সুব্রত মুখোপাধ্যায় বলেন, রাজনীতির নাম করে শান্তিপ্রিয় পশ্চিম বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে। এবং তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা চলছে। এই পরিকল্পনা সফল হবে না।

'আমাদের কেউ দোষী হলে ব্যবস্থা'
সুব্রত মুখোপাধ্যায় সাফ জানিয়েছেন, যদি ডায়মন্ডহারবারের ঘটনায় তৃণমূলের কোনও কর্মী দোষী হন, তাহলে তাঁকেও ছেড়ে কথা বলবে না দল। চলবে তদন্ত, নেওয়া হবে ব্যবস্থা। সুব্রতবাবু বলেন, যদি কেউ অন্যায় করে থাকে তা যদি তৃণমূল কংগ্রেসের দলের কেউ হয় আমরা খতিয়ে দেখব শাস্তি হবে। দলের কর্মীদের অনুরোধ করব কেয়ারফুল থাকার জন্য। তিনি বলেন কেউ যেন বিজেপির ফাঁদে না পা দিতে তার বন্দোবস্ত করতে হবে। কর্মীদের অনুরোধ করব ওঁদের থেকে দূরত্ব রাখার। অভিযোগ খতিয়ে দেখা হবে সরকারিভাবে। কেউ দোষী প্রমাণ হলে শাস্তি পাবে।

রবীন্দ্রনাথকে নিয়ে নয়া বিতর্কে নাড্ডাকে খোঁচা
এদিন, সুব্রত মুখোপাধ্যায় বলেন, শুধুমাত্র যে জেপি নাড্ডা প্ররোচনা দিচ্ছেন, তা নয়, পাশাপাশি তিনি বাংলায় এসে রবীন্দ্রনাথকে নিয়েও ভুল মন্তব্য করেছেন। প্রসঙ্গত, গতকালকের জেপি নাড্ডার সভায় বিজেপি সভাপতির রবীন্দ্রনাথ সম্পর্কে বক্তব্য ঘিরে তৃণমূল দাবি করে, তিনি রবীন্দ্রনাথের জন্মস্থান ভুল বলেছেন, পাশাপাশি, বিশ্বভারতী সম্পর্কে ভুল মন্তব্য করেছেন। যদিও বিজেপি এই অভিযোগকে সর্বৈব মিথ্যা বলে নাড্ডার বক্তব্যের ওই অংশের ক্লিপ ভিডিও প্রকাশ করে। যেখানে জেপি নাড্ডাকে বলতে শোনা যাচ্ছে, 'এটা বাংলা, এখানে বিশ্বভারতী, এখানে রবীন্দ্রনাথ' । ফলে বিজেপির দাবি , তদের সভাপতি ভুল মন্তব্য করেননি।












Click it and Unblock the Notifications