হঠাৎ তাপস পালের পাশে তৃণমূল! মমতার কী বার্তা নিয়ে ভুবনেশ্বরে সুব্রত

রোজভ্যালিকাণ্ডে অভিযুক্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে দল দাঁড়ালেও, তাপস পালের পাশে দাঁড়ায়নি তৃণমূল কংগ্রেস। সমালোচনার ঝড় উঠতেই তড়ঘড়ি তাপস পালের পাশে দাঁড়ানোর চেষ্টা।

সমালোচনার ঝড় উঠেছিল তৃণমূলের অন্দরে। তৃণমূলের বাইরেও। কেন একই দোষে দুষ্ট দুই অভিযুক্তের জন্য ভিন্ন অবস্থান দলের? রোজভ্যালিকাণ্ডে অভিযুক্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে দল দাঁড়ালেও, কেন তাপস পালের পাশে নেই তৃণমূল কংগ্রেস? এখনও কেন জেলবন্দি অবস্থায় কাটাতে হচ্ছে ওই সাংসদ অভিনেতাকে?

এতদিন পর টনক নড়ল তৃণমূলের। ভুবনেশ্বরে গিয়ে তণমূল সাংসদ-অভিনেতার সঙ্গে দেখা করে এলেন দলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি। দল যে তাঁর পাশে রয়েছে, সেই বার্তা তিনি দিয়ে এলেন ভুবনেশ্বরে গিয়ে। পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সুব্রতবাবু দেখা করেন তাপস পাল ও তাপস-জায়া নন্দিনী পালের সঙ্গে। এদিন সাংসদকে পুজোর পোশাকও তিনি দিয়ে আসেন।

মমতার বার্তা নিয়ে তাপসের পাশে সুব্রত

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে যেভাবে দল দাঁড়িয়েছিল, সেভাবে তাপস পালের পাশে নেই দল। ফলে এখনও তাঁকে জেলের ঘানি টানতে হচ্ছে। তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও দলের একজনও তাঁর পাশে গিয়ে দাঁড়াননি। একমাত্র তাপসের স্ত্রী নন্দিনীদেবী স্বামীর পাশে রয়েছেন। তাঁকে সাহস জুগিয়ে চলেছেন।

তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনদিনের ব্যবধানে গ্রেফতার হয়েছিলেন রোজভ্যালিকাণ্ডে। ১৯ মে জামিন পেয়ে যান তৃনমূলের লোকসভার দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর চারমাস অতিবাহিত, মুক্তি মেলেনি অভিনেতা-সাংসদের। মাঝে তাঁর শারীরিক অবস্থা খুবই সংকটজনক অবস্থায় চলে গিয়েছিল। তখনও দলের কোনও নেতা তাঁর পাশে গিয়ে দাঁড়াননি।

পুজোর আগে ভুবনেশ্বরে গিয়ে হঠাৎই পাশে থাকার বার্তা দিয়ে এলেন সুব্রত বক্সি। মমতার নির্দেশেই তাঁর ভুবনেশ্বরে যাওয়া এবং তাপস পালের সঙ্গে দেখা করা। রাজনৈতিক মহল মনে করছে, দল তাপস পালের পাশে না দাঁড়ানোয় ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছিলেন তাপস-জায়া। এই খবর পৌঁছে গিয়েছিল মমতার কাছেও। সেই কারণেই তড়িঘড়ি সুব্রত বক্সিকে ভুবনেশ্বরে পাঠিয়ে পাশের থাকার বার্তা দিলেন মমতা।

এবার কি তবে তাপস পালের জামিনের ব্যাপারে উদ্যোগী হবে দল? কেননা মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসার পরই, সুদীপের জামিন প্রক্রিয়া ত্বরাণ্বিত হয়েছিল। তাপসের ক্ষেত্রেও কি তেমন কোনও সম্ভাবনা রয়েছে? উত্তরের অপেক্ষা পরবর্তী শুনানির দিন পর্যন্ত। তবে পুজোর মধ্যে তাঁর বাড়ি ফেরা হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+