একসঙ্গে দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য! সুবীরেশ ভট্টাচার্যের উত্থান চমকে দেওয়ার মতো
স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ মামলাতে নয়া মোড়! গ্রেফতার সুবীরেশ ভট্টাচার্য। আজ সোমবার তলব করা হয়েছিল তাঁকে। সেই মতো প্রায় দীর্ঘক্ষণ জেরা করা হয় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। সূত্রে খবর, দীর্ঘ জে
স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ মামলাতে নয়া মোড়! গ্রেফতার সুবীরেশ ভট্টাচার্য। আজ সোমবার তলব করা হয়েছিল তাঁকে। সেই মতো প্রায় দীর্ঘক্ষণ জেরা করা হয় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। সূত্রে খবর, দীর্ঘ জেরায় একাধিক প্রশ্ন এড়িয়ে যান তিনি।
এমনকি তথ্য গোপন করছিলেন বলেও দাবি তদন্তকারী সংস্থার। এমনকি দুর্নীতির কিংপিন এসপি সিনহার দেওয়া তথ্যের সঙ্গেও একাধিক অমিল মিলছিল বলেও সিবিআই সূত্রে খবর। আর এরপরেই সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতারের সিদ্ধান্ত তদন্তকারী সংস্থা নেয় বলে জানা যাচ্ছে।

দীর্ঘ সময়ে এসএসসির চেয়ারম্যান
কিন্তু কে এই সুবীরেশ ভট্টাচার্য? কেনই বা তাঁকে নিয়ে এত জল্পনা। সুবীরেশ ভট্টাচার্য, যিনি একদা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়। এমনকি মুখ্যমন্ত্রী মমতারও ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়। শুধু তাই নয়, তৃণমূল জামানার একটা বড় সময়ে এসএসসির চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন সুবীরেশ ভট্টাচার্য। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি-র চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন তিনি। আর ওই সময়েই নিয়োগ নিয়ে যাবতীয় দুর্নীতির তথ্য সামনে আসছে। এমনকি কিংপিন শান্তিপ্রসাদ সিনহা ওই সময় এসএসসি অফিসে বসেই ভুয়ো নিয়োগ পত্র দিত বলেও তদন্তে উঠে এসেছে। যদিও সুবীরেশবাবুর দাবি, তাঁর আমলে কোনও কেলেঙ্কারি হয়নি। তবে পদ্ধতিগত ত্রুটি ছিল বলে দাবি করেছিলেন তিনি।

হিল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বেও ছিলেন-
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে কর্মরত ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ হিসাবে কাজ করছিলেন। শুধু একটি নয়, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নিয়েছিলেন সুবীরেশ। ২০২১ সালের ১৬ নভেম্বর দার্জিলিংয়ে গিয়ে এই দায়িত্ব নিয়েছিলেন বলে খবর। যদিও ১৬ নভেম্বরই হিল বিশ্ববিদ্যালয়ের সূচনা হয় বলে খবর। তবে দায়িত্ব নিলেও সুবীরেশ সেই অর্থে সেখানে খুব অল্পদিনেই যাতায়াত করেছেন বলে খবর। এমনকি সুবীরেশের আমলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মান নিয়েও একটা প্রশ্ন রয়েছে।

মানিকের হাত ধরেই উত্থান
অনেকে বলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্জের হাত ধরেই উত্থান সুবীরেশের। এমনকি বিধায়কের হাত ধরেই ব্রাত্য বসুর সঙ্গে সুবীরেশের আলাপ হয় বলে জানা যাচ্ছে। এমনকি লাল থেকে ধীরে ধীরে তৃণমূলে নিজের শক্ত জায়গা তৈরি করেন তিনি। শিক্ষা দফতর থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে নিজের জায়গা পাকা করে ফেলেন সুবীরেশ। এরপর জাগো বাংলাতে লেখা সহ বিভিন্ন ভাবে মুখ্যমন্ত্রীর নজরে পড়েন সুবীরেশ।

বাগ কমিটির রিপোর্টে নাম ছিল
নিয়োগ দুর্নীতি নিয়ে বাগ কমিটির রিপোর্টে একাধিক বিষয় উল্লেখ করা হয়। এমনকি একাধিক নাম উল্লেখ ছিল। ছিল সুবীরেশ ভট্টাচার্যের নামও। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপযুক্ত পদক্ষেপ করা উচিত বলেও সুপারিশ করা হয়েছিল বাগ কমিটির রিপোর্টে।












Click it and Unblock the Notifications