Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'আত্মসমালোচনা বেশি প্রয়োজন', বোমা ফাটিয়ে তৃণমূল যোগের জল্পনা বাড়ালেন মুকুল-পুত্র

ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই কার্যত বিদ্রোহ বিজেপিতে। প্রকাশ্যে দলের অন্দরে দলের নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের আগে তৃণমূল থেকে নেতা ভাঙিয়ে নিয়ে এসে প্রার্থী করার বিজেপি আদি কর্মীরা কার্যত ক্ষুব্ধ তা নিয়ে প্রশ্

ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই কার্যত বিদ্রোহ বিজেপিতে। প্রকাশ্যে দলের অন্দরে দলের নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের আগে তৃণমূল থেকে নেতা ভাঙিয়ে নিয়ে এসে প্রার্থী করার বিজেপি আদি কর্মীরা কার্যত ক্ষুব্ধ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এমনকি আরএসএসের মুখপাত্রেও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে। শুধু তাই নয়, যোগ্য নেতার অভাবেই যে বাংলার নির্বাচনে বিজেপি এভাবে মুখ থুবড়ে পড়েছে তাও স্বীকার করে নিয়েছে আরএসএস। এবার প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন একাধিক বিজেপি নেতাই।

ফলাফলের প্রকাশের পরেই মুখ ফিরিয়েছেন একাধিক নেতা

ফলাফলের প্রকাশের পরেই মুখ ফিরিয়েছেন একাধিক নেতা

বাংলাতয় সরকার গঠনের স্বপ্ন দেখেছিল বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের হাত ধরেই বাংলায় বিজেপি ২০০ এরও বেশি আসণ পাবে বলে আত্মবিশ্বাসী ছিলেন দিল্লীর নেতারা। সেখানে দাঁড়িয়ে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ১০০ টা আসণ পেতে কালঘাম ছুটেছে তাঁদের। আর এই ফলাফলের পরেই মুখ ফিরিয়েছেন বহু নেতাই। বিশেষ করে যে সমস্ত নেতা ভোটের আগে বিজেপিতে নাম লিখিয়েছেন তাঁরা এখণ মুখ ফিরিয়েছেন। দীর্ঘদিন বিজেপির দফতরে আসেননি রাজীব সহ একাধিক নেতা। মনে করা হচ্ছে যে কোনও সময়ে বিজেপি ছাড়তে পারেণ তাঁরা। ইতিমধ্যে ঘনিষ্ঠমহলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

মমতার প্রশংসায় বিজেপি নেতা

মমতার প্রশংসায় বিজেপি নেতা

সব্যসাচী দত্ত এদিন প্রকাশ্যে এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। দল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়েননি। কিন্তু এদিন ভিন্ন সুর শোনা যায় তাঁর কণ্টে। সব্যসাচী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার থেকে বয়সে বড়। তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার খারাপ হয়নি। আর ওনার রাজনৈতিক ম্যাচিওরিটির সঙ্গে আমার কোনও তুলনা চলে না। ওনার সঙ্গে আমার কোনও প্রতিযোগিতাও নেই। তৃণমূল নেতৃত্বের উপর চরম বিদ্বেষের পর মুকুল রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন সব্যসাচী দত্ত। ২০১৯ লোকসভা ভোটের পর যোগ দিয়েছিলেন বিজেপিতে। এরপর বিজেপির টিকিটে বিধাননগর থেকে প্রাক্তন সতীর্থ সুজিত বসুর বিরুদ্ধে ভোটযুদ্ধে নামেন। কিন্তু ভোটে হার মেনে তিনি অন্তরালে চলে যাওয়াতেই তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। তবে এদিনের মন্তব্যে তাঁর দল ছাড়া নিয়ে আরও জল্পনা তৈরি হয়েছে।

মুখ খুললেন শুভ্রাংশু!

মুখ খুললেন শুভ্রাংশু!

দীর্ঘদিন ধরে চুপচাপ মুকুল রায়। গত কয়েকদিন আগে বিধাণসভাতে গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। বলেণ, সময় হলে নিশ্চই কিছু বলব। কি বলবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও এরপর অন্তরালে চলে গিয়েছেন মুকুল রায়। ভোটের ফলাফল প্রকাশের পর থেকে আড়ালেই রয়েছেন তিনি। আর এর মধ্যেই কার্যত সোশ্যাল মিডিয়াতে বোমা ফাটালেন শুভ্রাংশু। শাসকদলের সমালোচনার আগে আত্মসমালোচনা প্রয়োজন বলে দাবি তাঁর। কার্যত দলের বিরুদ্ধেই মুখ খুলেছেন তিনি। তাঁর এই মন্তব্যে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি তৃণমূল ছাড়তে চলেছেন শুভ্রাংশু?

প্রার্থী হতে পারেণ শুভ্রাংশু!

প্রার্থী হতে পারেণ শুভ্রাংশু!

ইতিমধ্যে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, শুধু দলবদলু নেতা নেত্রীরাই নন, বিজেপির ৩ জন সাংসদ ও ১১ জন বিধায়ক যোগাযোগ রাখছেন তাঁদের সঙ্গে। তাঁরা দলবদল করে তৃণমূলে যোগ দিতে পারেন বলেও মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি আবার মনে করছে এই সংখ্যাটা আরও বেশি হতে পারে। আর সেই তালিকাতে রয়েছেণ শুভ্রাংশুও। এমনটাই সূত্রের খবর। এমনকি আগামিদিনে তৃণমূলের হয়ে উপ-নির্বাচনেও নাকি দাঁড়াতে পারে মুকুল-পুত্র। এমনটাই সূত্রের খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+