মুকুল রায়ের পথ ধরতে পারেন শুভেন্দু অধিকারী! ২০২১-এর আগে ভাঙনের এক নতুন জল্পনা

মুকুল রায়ের পথ ধরতে পারেন শুভেন্দু! ২০২১-এর আগে ভাঙনের এক নতুন জল্পনা

তৃণমূল কংগ্রেস ভেঙে নতুন দল হতে পারে। এই জল্পনা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। মুকুল রায়-দিলীপ ঘোষরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন তৃণমূলের শতাধিক বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। সঠিক সময় এলেই ভাঙন ধরে যাবে। কিন্তু তাঁরাও বলেননি নতুন দলের কথা। তবে কংগ্রেস নেতা আবদুল মান্নান তৃণমূল ভেঙে নতুন দলের জল্পনা বাড়িয়েছিলেন।

তৃণমূল ভেঙে নতুন দল!শুভেন্দুকে ঘিরে জল্পনা

তৃণমূল ভেঙে নতুন দল!শুভেন্দুকে ঘিরে জল্পনা

সম্প্রতি তৃণমূলে শুভেন্দুর দূরত্ব তৈরি হওয়ার পর বিজেপির অন্দরেও তৃণমূল ভেঙে নতুন দল নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনার গতিপ্রকৃতি এমনই যে শুভেন্দু অধিকারী তৃণমূল ভেঙে বেরিয়ে এসে নতুন দল তৈরি করতে পারেন। তা হলে রাজনৈতিক সমীকরণ আমূল বদলে যাবে বাংলার। ২০২১-এর আগে তাই জোর আলোচনা নতুন দল নিয়ে।

মুকুল রায়ও নতুন দল গড়তে লেগেছিলেন

মুকুল রায়ও নতুন দল গড়তে লেগেছিলেন

মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছাড়ার পর ঠিক একইভাবে নতুন দল গড়ার জল্পনা তৈরি হয়েছিল। শুধু জল্পনা বললে হবে না, মুকুল রায় নতুন দল গড়ার ব্যাপারে অনেকদূর এগিয়েও ছিলেন। সেই দলের অস্তিত্বও ছিল। শুধু নেতা অভাবে দলটা দাঁড়াল না। মুকুল রায় ‘নিজের দল' জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসকে নিষ্ক্রিয় করে দিয়ে যোগ দেন বিজেপিতে।

২০২১-এর আগে বদলে যেতে পারে চিত্র

২০২১-এর আগে বদলে যেতে পারে চিত্র

এখন আবার শুভেন্দুর সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হওয়ায় ঠিক এমন জল্পনা দানা বেঁধেছে। বাংলার রাজনৈতিক মহলে জোর জল্পনা তৃণমূলে কোণঠাসা হয়ে শুভেন্দু অধিকারী নতুন দল গড়তে পারেন। মূলত তৃণমূল কংগ্রেস ভেঙে এই দল তৈরি হতে পারে। ২০২১-এর আগে আমূল বদলে যেতে পারে বাংলার রাজনৈতিক চিত্র!

শুভেন্দু অধিকারী যদি নতুন দল গড়েন...

শুভেন্দু অধিকারী যদি নতুন দল গড়েন...

বিজেপি তাদের বর্ষীয়ান নেতা মুকুল রায়ের সঙ্গে এই মর্মে আলোচনা করেছে বলেও জানা গিয়েছে বিশ্বস্ত সূত্রে। শুভেন্দু অধিকারী যদি নতুন দল গড়েন, তাতে বিজেপির সুবিধা হবে না অসুবিধা হবে? এই বিষয়ে আলোচনায় মুকুল রায় বিজেপিকে এমনই বার্তা দিয়েছেনযে শুভেন্দু নতুন দল গড়লে বিজেপির ক্ষতি। কেননা তখন বিজেপি ভেঙে কেউ কেউ শুভেন্দুর দলে যেতে পারে।

শুভেন্দুর দল গঠন প্রসঙ্গে বিজেপিকে মুকুল

শুভেন্দুর দল গঠন প্রসঙ্গে বিজেপিকে মুকুল

মুকুল রায় এ প্রসঙ্গে বিজেপিকে সাফ জানিয়ে দিয়েছে, শুভেন্দু যদি তৃণমূল কংগ্রেস ছাড়ে, তবে তাঁকে বিজেপিতে টানতে পারলেই মঙ্গল হবে। অন্যথায় লড়াই কঠিন হবে। তাঁর যুক্তি, শুভেন্দু যদি বিজেপিতে যোগ দেন, তবে তাঁর অনুগামীরাও বিজেপিতে আসবেন। বিজেপির শক্তি বাড়বে অনেক বেশি। শুভেন্দু নতুন দল বা মঞ্চ গড়লে সেখানে বিজেপি বা অন্য দল থেকেও ভিড় জমবে।

মান্নানের আভাস ছিল সোনিয়াকে লেখা চিঠিতে

মান্নানের আভাস ছিল সোনিয়াকে লেখা চিঠিতে

উল্লেখ্য, বিধানসভা বিরোধী দলনেতা কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান বহু আগেই এমন এক আভাস দিয়ে চি্ঠি লিখেছিলেন সোনিয়া গান্ধীকে। তিনি জানিয়েছিলেন ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ভেঙে নতুন দল বা মঞ্চ তৈরি হতে পারে। সেক্ষেত্রে বাম-কংগ্রেসের সঙ্গে সেই দল বা মঞ্চের মহাজোট হতে পারে। সেক্ষেত্রে তাদের প্রাসঙ্গিকতা বহুগুণ বাড়তে পারে।

বিক্ষুব্ধ তৃণমূলীদের নিয়ে পৃথক মঞ্চ তৈরির জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলীদের নিয়ে পৃথক মঞ্চ তৈরির জল্পনা

তিনি সোনিয়া গান্ধীকে চিঠি লিখে আগাম অনুমতি চেয়েছিলেন, সেরকম কিছু হলে বিক্ষুব্ধ তৃণমূলীদের জন্য একটা পৃথক মঞ্চ তৈরি করে রাখা যেতে পারে। তাহলে তৃণমূল ছাড়াও অন্যান্য দলের নেতারাও আসতে পারবেন নিঃসঙ্কোচে। তৃণমূল নেতারাও কোনও দলে না গিয়ে ওই মঞ্চে যোগ দিতে পারে। এবং সেই মঞ্চের সঙ্গে নির্বাচনী সমঝোতাও হতে পারে।

তৃণমূলে ফাটলের ইঙ্গিত, চড়ছে জল্পনার পারদ

তৃণমূলে ফাটলের ইঙ্গিত, চড়ছে জল্পনার পারদ

মান্নানের সেই চিঠি বা সোনিয়ার কাছে নিবেদিত বার্তা যে মনগড়া নয়, তার একটা নমুনা দেখা যাচ্ছে সম্প্রতি। শুভেন্দু অধিকারী এভাবে দূরে সরে যাওয়া তাঁর বিজেপিতে যোগ নিয়ে নানা জল্পনা চলতে থাকা তৃণমূলে ফাটলের ইঙ্গিতই করে। এছাড়া তৃণমূলে অনেক নেতা আছেন, যাঁরা কংগ্রেস, সিপিএম বা বিজেপিতে যেতে চান না। কিন্তু তাঁরা তৃণমূলের প্রতিও বিরক্ত। তাঁদের নিয়েই বাড়ছে জল্পনার পারদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+