দাদার পোস্টার-ব্যানারে ছয়লাপ দিদির গড়, মমতাকে কি চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু অধিকারী

দাদার পোস্টার-ব্যানারে ছয়লাপ দিদির গড়, মমতাকে কি চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু

নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুর ছাড়িয়ে শুভেন্দু অধিকারী অনুগামীরা এবার হানা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে। শুভেন্দু অধিকারীর নাম ও ছবি দিয়ে পোস্টার-ব্যানার পড়ল খাস কলকাতায়। কারা দিল এই পোস্টার? দক্ষিণ কলকাতায় মুখ্যমন্ত্রীর খাসতালুকে ওই পোস্টারে ছবির নিচে লেখা আমরা দাদার অনুগামী।

মুখ্যমন্ত্রীর গড়ে দাদার অনুগামীদের পোস্টার

মুখ্যমন্ত্রীর গড়ে দাদার অনুগামীদের পোস্টার

দাদার অনুগামীদের দেওয়া পোস্টারে শুভেন্দুর স্তুতি করা হয়েছে। শুভেন্দুকে উপস্থাপন করা হয়েছে জবতার সেবক হিসেবে। এই ঘটনায় রাজনৈতিক মহল বিস্মিত। শুভেন্দুর অনুগামীরা মুখ্যমন্ত্রীর গড়ে এসে এই পোস্টার-ব্যানার দেবেন, এত সাহস বোধহয় হবে না! অনেকে তাই বিজেপির হাত দেখছে এই ঘটনায়।

একুশের আগে মহাসংকটে তৃণমূল

একুশের আগে মহাসংকটে তৃণমূল

শুভেন্দুর এই পোস্টার ও ব্যানার ছড়িয়ে ফাটল ধরানোর চেষ্টা বিজেপি করছে নাকি তৃণমূলের একটা অংশ এই ঘটনা জারি রেখেছে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এই ঘটনার পিছনে যারই হাত থাকুক, শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে উদ্বেগ বেড়েই চলেছে। একুশের আগে যা মহাসংকটে ফেলে দিচ্ছে শাসক দলকে।

শুভেন্দুর জন্য আওয়াজ উঠছে

শুভেন্দুর জন্য আওয়াজ উঠছে

শুভেন্দুর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। এই জনপ্রিয়তাকে তৃণমূল কাজে লাগাতে পারত। কিন্তু বর্তমানে এমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে, তা তাঁদেরই বিঁধছে। তৃণমূলে শুভেন্দুর জনপ্রিয়তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই। তাঁর অনুগামী ছড়িয়ে ছিটিয়ে আছেন বাংলার জেলায় জেলায়। তাই প্রত্যেক জেলাতেই শুভেন্দুর জন্য আওয়াজ উঠছে।

শুভেন্দুর পোস্টারে চাপ বৃদ্ধি মমতার

শুভেন্দুর পোস্টারে চাপ বৃদ্ধি মমতার

শুভেন্দুর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত বাংলায়। সেই গ্রহণযোগত্য পাথেয় করেই শুভেন্দুকে জনতার সেবক তকমায় নানা ছড়া কাটা হয়েছে। কালীপুজো, দীপাবলি, ছটপুজোর শুভেচ্ছে দেওয়া হয়েছে। এবার দক্ষিণ কলকাতার বিভিন্ন স্থানে পোস্টার পাওয়া গেল। তা চাপ বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+