শুভেন্দু নতুন অফিস খুলে ফেললেন, নতুন ‘সম্ভাবনা’র দুয়ার খুলে গেল রঙ-বৈচিত্র্যে

শুভেন্দু নতুন অফিস খুলে ফেললেন, নতুন ‘সম্ভাবনা’র দুয়ার খুলে গেল রঙ-বৈচিত্র্যে

দিন দুয়েক আগে পুরুলিয়ায় দাদার অনুগামীরা একটি নতুন কার্যালয় খুলেছেন। সবুজ রঙা সেই কার্যালয়ের উদ্বোধন করেছেন আবার তৃণমূলের জেলা কমিটির এক শীর্ষ নেতা। এবার শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামে নতুন অফিস খুললেন তাঁর অনুগামীরা। এই অফিসও সবুজ। ঘরের মেঝে আবার নীল-সাদা। জল্পনার জটাজাল বুনেই চলেছেন শুভেন্দু।

শুভেন্দুর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে নতুন অফিস

শুভেন্দুর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে নতুন অফিস

মেদিনীপুরে যখন সভা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, তখনই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। আর সেই সময়ই শুভেন্দুর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে নতুন অফিস খুললেন তাঁর অনুগামীরা। ওই নতুন অফিসে হোমযজ্ঞ করা হয়। এতদিন নন্দীগ্রাম দু-নম্বর ব্লকের রেওড়াপাড়াতে অন্য অফিসে বসতেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অনুপস্থিত, অফিসে জাঁকজমক করে পূজার্চনা

শুভেন্দু অনুপস্থিত, অফিসে জাঁকজমক করে পূজার্চনা

সম্প্রতি তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই সেই অফিস ছেড়ে নতুন অফিসে বসতে শুরু করে বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু নিয়ে উপস্থিত না থাকলেও জাঁকজমক করে পূজার্চনা হল নতুন অফিসে। পুরুলিয়ার পর নন্দীগ্রামেও শুভেন্দু অনুগামীরা নতুন অফিস খোলায় স্বাভাবিকভাবেই জল্পনার পারদ চড়েছে।

নতুন অফিস সবুজে সবুজ, রয়েছে নীল-সাদা ছোঁয়াও

নতুন অফিস সবুজে সবুজ, রয়েছে নীল-সাদা ছোঁয়াও

শুভেন্দুর এই নতুন অফিস সবুজে সবুজ। অফিসে রয়েছে নীল-সাদা ছোঁয়াও। দেওয়ালে সবুজ আভা। আর মূল অফিস ঘরের মেঝেতে সবুজ কার্পেট। চেয়ারও সবুজ। আর সেই অফিসে শুধু রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি। পাশের ঘরের মেঝেতে আবার নীল-সাদা কার্পেট বিছানো। শুভেন্দুর নয়া অফিসের এই রঙের বৈচিত্র্যে নতুন ভাবনার উদ্রেক হয়েছে।

পোস্টার-ব্যানারের রাজনীতি ছেড়ে অফিস-রাজনীতিতে

পোস্টার-ব্যানারের রাজনীতি ছেড়ে অফিস-রাজনীতিতে

শুভেন্দু অধিকারীর পুরুলিয়া অফিসও সবুজে সবুজ। একইরকম অফিস গড়া হয়েছে দুই জেলায়। শুভেন্দুর অনুগামীরা এবার পোস্টার-ব্যানারের রাজনীতি ছেড়ে অফিস-রাজনীতিতে প্রবেশ করেছেন। রাজনৈতিক মহলে জল্পনার পারদ চড়েছে, তাঁর কার্যালয় দেখে। শুভেন্দু মমতার সভা চলাকালীন কলকাতায় যাওয়া-আসার মধ্যেও লুকিয়ে রহস্য।

শুভেন্দু অধিকারীর তৃণমূলের সঙ্গে সম্পর্ক যখন প্রায় ছিন্ন

শুভেন্দু অধিকারীর তৃণমূলের সঙ্গে সম্পর্ক যখন প্রায় ছিন্ন

শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন করে ফেলেছেন। কিন্তু তৃণমূল ছেড়ে তিনি কোন পথ ধরবেন, তা স্পষ্ট করেননি। সেভাবে কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি। শুভেন্দু-ঘনিষ্ঠ তৃণমূল নেতা জানিয়েছেন, দক্ষিণ কলকাতার কোনও জায়গা থেকে নিজের অবস্থান স্পষ্ট করবেন। ফলে সোমবার তাঁর কলকাতা সফর ঘিরে তাই গুঞ্জন ছড়িয়েছিল।

অফিসে সবুজ রঙ, নীল-সাদা মেঝে! নতুন জল্পনা

অফিসে সবুজ রঙ, নীল-সাদা মেঝে! নতুন জল্পনা

শুভেন্দু এখন কী করবেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেবেন, নাকি নিজে আলাদা মঞ্চ বা দল গড়বেন তা স্পষ্ট নয়। কিন্তু এই পৃথক অফিস, অফিসে সবুজ রঙ, নীল-সাদা মেঝে- নতুন কোনও মঞ্চ বা দল গড়ারই আভাস দিচ্ছে। তবে যতক্ষণ না শুভেন্দু কোনও বার্তা দেন, তা সুষ্পষ্ট হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+