মুকুল-কৈলাশের হাত ধরে বিজেপিতে শুভেন্দু অনুগামী! ভাইরাল ছবি ঘিরে জল্পনা

মুকুল-কৈলাশের হাত ধরে বিজেপিতে শুভেন্দু অনুগামী! ভাইরাল ছবি ঘিরে জল্পনা

শুভেন্দু অধিকারীকে নিয়ে তীব্র জল্পনার মাঝেই তৃণমূল ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তাঁর অনুগামী জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান। এখনও তিনি কী করবেন তা স্পষ্ট নয়, তবে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যদি বিজেপি তাঁকে কাজের সুযোগ দেয়, আপত্তি নেই যোগদানে

যদি বিজেপি তাঁকে কাজের সুযোগ দেয়, আপত্তি নেই যোগদানে

শুভেন্দু-অনুগামী সিরাজ খান সাফ জানিয়েছেন, তিনি দুর্নীতি মানতে পারবেন না। তাই তিনি দল ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তৃণমূল তাঁকে কাজের কোনও সুযোগ দিচ্ছে না। তাই অন্য কোনও দল যদি তাঁকে কাজের সুযোগ দেন, তিনি সেখানে যোগ দিতে চাইবেন। যদি বিজেপিও তাঁকে কাজের সুযোগ দেয়, তিনি আপত্তি করবে না যোগ দিতে।

কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে সিরাজ খানের ছবি প্রকাশ্যে আসতেই

কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে সিরাজ খানের ছবি প্রকাশ্যে আসতেই

এরই মধ্যে কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে সিরাজ খানের একটি ছবি প্রকাশ্যে আসে। কৈলাশ বিজয়বর্গীয়র পাশে দেখা যায় সিরাজ খানকে। তারপরই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। এরই মধ্যে বিজেপির স্থানীয় নেতৃত্বও দলবদল জল্পনা উসকে দেন সিরাজ খান-সহ অনেকেরই।

কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায় উপস্থিতিতে যোগদান সিরাজের?

কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায় উপস্থিতিতে যোগদান সিরাজের?

শীঘ্রই বিজেপি সভা করতে চলেছে পূর্ব মেদিনীপুরে। সেখানে কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায় উপস্থিত থাকবেন। সেই সভায় তৃণমূল-সহ বিভিন্ন দল থেকে এক হাজারেরও বেশি নেতা-কর্মী যোগ দেবেন বিজেপিতে। শুধু সিরাজ খান নয়, আরও অনেক জনপ্রতিনিধি, নেতা-নেত্রী, কর্মী-সমর্থকরা যোগ দেবেন বিজেপিতে।

সিরাজের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সদলবলে বিজেপিতে যোগের সম্ভাবনা

সিরাজের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সদলবলে বিজেপিতে যোগের সম্ভাবনা

শুভেন্দুকে নিয়ে যখন নিত্যদিন নয়া জল্পনা তৈরি হচ্ছে। তার মাঝেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে প্রচুর তৃণমূল কর্মী ও সমর্থক বিজেপিতে যোগদান করছে। তৃণমূলের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খানও পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন। তিনি সদলবলে বিজেপিতে যোগ দিতে পারেন।

কোনওরকম সহযোগিতা করা হচ্ছে না, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কোনওরকম সহযোগিতা করা হচ্ছে না, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সিরাজ খাদ্য কর্মাধ্যক্ষ থাকাকালীন রেশনিং ব্যবস্থা পরিচালনা করেছেন। কোথাও কোনও সমস্যা থাকলে চটজলদি তা মেটানোর চেষ্টা করেছেন। জেলা পরিষদের বৈঠকে তিনি সমস্ত কিছু জানালেও তাকে কোনওরকম সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তারপরই পদ ছেড়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করতে দেখা যায় তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+