শুভেন্দু কি সত্যিই তৃণমূল ছাড়বেন! এবার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক নিয়ে জল্পনা

শুভেন্দু কি সত্যিই তৃণমূল ছাড়ছেন! এবার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক নিয়ে জল্পনা

শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা তুঙ্গে উঠছে ক্রমশই। নানা রটনা শুরু হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। শুভেন্দু অধিকারীর মা যখন গুরুতর অসুস্থ হয়ে্ হাসপাতালে ভর্তি, তখনও তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার পারদ চড়েছে। জল্পনা, শুভেন্দু অধিকারী নাকি গোপনে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন দিল্লিতে গিয়ে।

তৃণমূল ছেড়ে কি সত্যিই বিজেপির পথে শুভেন্দু

তৃণমূল ছেড়ে কি সত্যিই বিজেপির পথে শুভেন্দু

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সত্যিই কি শুভেন্দু অধিকারী বিজেপির সঙ্গে বৈঠক করেছেন, নাকি মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের বৈঠকের মতোই কোনও রটনা আবর্ত হচ্ছে তাঁকে ঘিরে? সত্যিই কি তৃণমূল ছেড়ে বিজেপির পথে পা বাড়াতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক, নাকি বিজেপি তাঁর নাম জড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন?

তবু জিজ্ঞাসা রয়েই যায় শুভেন্দুকে নিয়ে

তবু জিজ্ঞাসা রয়েই যায় শুভেন্দুকে নিয়ে

নন্দীগ্রামে সূর্যোদয়ের নায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দুর নন্দীগ্রাম আন্দোলনকে পাথেয় করেই রাজ্যে পরিবর্তনের ধ্বজা তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন যা দায়িত্ব দিয়েছেন মমতা, তা সর্বান্তকরণে সাফল্যের সঙ্গে করে গিয়েছেন। কখনও বিমুখ করেননি। এহেন বিপদের বন্ধুকে কি এত সহজে ছেড়ে দেবেন মমতা, নাকি তিনি ছেড়ে যাবেন মমতাকে, জিজ্ঞাসা রয়েই যায়।

মুকুলের জল্পনা স্তিমিত হতেই চর্চায় শুভেন্দু

মুকুলের জল্পনা স্তিমিত হতেই চর্চায় শুভেন্দু

বেশ কিছুদিন হল মুকুল রায়ের সঙ্গে তৃণমূল নেতৃত্বের বৈঠক নিয়ে এমনই জল্পনার পারদ চড়েছিল। তা নিয়ে অনেক নাটকের পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তৎপরপতায় মুকুল-দিলীপের দ্বন্দ্ব মিটিয়ে সদর্থক পদক্ষেপ নেয় বিজেপি। তারপরই পাল্টা শুভেন্দুর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা বাড়তে শুরু করে।

বিজেপির সঙ্গে বৈঠক শুভেন্দুর?

বিজেপির সঙ্গে বৈঠক শুভেন্দুর?

বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছিল। সেই সুযোগকে কাজে লাগাতে ফের শুভেন্দুকে নিয়ে জল্পনার পারদ বাড়িয়ে দেয় বিজেপি। বেশ কিছু সংবাদমাধ্যম ও সোশ্যল মিডিয়ায় শুভেন্দুর বিজেপি যোগ নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করে। এই জল্পনার তালিকায় সংযোজিত হয়েছে শুভেন্দু দিল্লিতে গিয়ে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের কথা।

জল্পনা বেড়েছে, চর্চা চলছে শুভেন্দুকে নিয়ে

জল্পনা বেড়েছে, চর্চা চলছে শুভেন্দুকে নিয়ে

বেশ কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার খবরে প্রকাশ শুভেন্দু অধিকারী দিল্লি গিয়ে বৈঠক করে এসেছেন অমিত শাহ ও জেপি নাড্ডা সঙ্গে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি কিছু শর্ত দিয়েছেন বলেও জানা গিয়েছে। তাতেই আরও জল্পনা বেড়েছে, বিভিন্ন মহলে চর্চা চলছে- তাঁর ওই বৈঠক ও বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে।

শুভেন্দু কিছুদিন ধরেই দলবদলের জল্পনায়

শুভেন্দু কিছুদিন ধরেই দলবদলের জল্পনায়

সম্প্রতি বেশ কিছু সরকারি অনুষ্ঠানে তাঁকে গরহাজির থাকতে দেখা যায়। তৃণমূল নেতৃত্বের সঙ্গেও তিনি দূরত্ব রেখে চলেন। এককভাবে সমান্তরাল জনসংযোগ শুরু করেন। তারপর রামনামের এক ভিডিও প্রকাশ হয়। যদিও সেই ভিডিও আগেকার এবং তা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পোস্ট করেছিল বলে জানা যায়।

শুভেন্দুর গুরুত্ব হ্রাস! জল্পনার পারদ চড়ছে

শুভেন্দুর গুরুত্ব হ্রাস! জল্পনার পারদ চড়ছে

আর সর্বোপরি জল্পনা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে বেশ কয়েকটি পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে। সাম্প্রতিক রদবদলে তৃণমূল পর্যবেক্ষক পদ বাদ দেওয়ায় জেলার দায়িত্ব থেকে সরে আসতে হয় তাঁকে। তারপর রদবদলে তাঁর অনুগামীদের গুরুত্ব খর্ব করে দেওয়া হয়। আর তৃণমূলের কমিটি থেকেও তাঁকে সরিয়ে দেওয়া সম্প্রতি। তা নিয়েই জল্পনার পারদ চড়েছে হু হু করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+