শুভেন্দু কলকাতায় ঘুরছেন মেদিনীপুরে মমতার সভা চলাকালীন! বড়সড় ঘোষণার জল্পনা
শুভেন্দু কলকাতায় ঘুরছেন মেদিনীপুরে মমতার সভা চলাকালীন! বড়সড় ঘোষণার জল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায় যখন মেদিনীপুরে সভা করছেন, তখন শুভেন্দু অধিকারীর গাড়ি কোলঘাট হয়ে পৌঁছে গিয়েছে কলকাতায়। কলকাতায় নিজের ফ্ল্যাটে পৌঁছেও তিনি গাড়ি থেকে না নেমে অন্য পথ নিয়েছেন। তাতেই জল্পনার পারদ বেড়েছে এক লাফে! তবে কি এদিনই শুভেন্দু অধিকারী বড় কোনও পদক্ষেপ নিতে চলেছেন।

শুভেন্দু কেন কলকাতায়? জল্পনা বাড়ছে
প্রথমত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মেদিনীপুরে সভা করছেন, শুভেন্দু কেন কলকাতায়? তা যদি শুভেন্দুর বড় কোনও পদক্ষেপ নেওয়ার লক্ষণ হয়, তবে কেন তিনি তা স্পষ্ট করছেন না। কেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর অবস্থান জানিয়ে দিচ্ছেন না। তা নিয়েই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

কোন পথ ঘুরে সিদ্ধান্ত নেবেন শুভেন্দু
দলের সঙ্গে চূড়ান্ত টানাপোড়েনের মধ্যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় না গিয়ে কলকাতায় হাজির হয়েছেন। তিনি তাঁর কলকাতার সুকিয়া স্ট্রিটের ফ্ল্যাটে গিয়েও সাংবাদিকদের দেখে নামেননি। গাড়ি ঘুরিয়ে তিনে আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট হয়ে ফের ধর্মতলার দিকে রওনা হয়েছেন তিনি। তিনি কোন পথে বড় সড় সিদ্ধান্ত নিতে চলেছেন, তা নিয়েই তৈরি হয়েছে ধন্দ।

কলকাতায় কেন এলেন শুভেন্দু, স্পষ্ট নয়
সম্প্রতি শুভেন্দু অনুগামী তথা ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে তিনি দক্ষিণ কলকাতার কোনও এক জায়গা থেকে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বার্তা দেবেন। তারপর পুরুলিয়ায় দাদার অনুগামীরা আবার পৃথক কার্যালয় খুলছেন। আর এদিন যখন মমতা মেদিনীপুরে সভা করছেন, তখন শুভেন্দু কলকাতায় পৌঁছেছেন। কিন্তু কেন এলেন তা স্পষ্ট নয়।

তৃণমূল অধিকারী-ব্যানার্জির সরকার : মমতা
শুভেন্দু যখন কলকাতায় ঘুরছেন তখন অধিকারী পরিবারের কোনও সদস্য ছাড়াই নিঃশব্দে ইতিহাস গড়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের মাটিতে তাঁর জনসভা অধিকারীরা ছাড়াই সফল। মমতার সভায় জনসমাগমও ছিল বিপুল। তার মাঝেই মমতা স্পষ্ট করে দেন অধিকারী-বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়েই তৃণমূলের সংসার।












Click it and Unblock the Notifications