শুভেন্দু কি নতুন দল তৈরির ভাবনায় আছেন! নাকি তৃণমূল ছেড়ে বিজেপিতেই, জল্পনা

শুভেন্দু কি নতুন দল তৈরির ভাবনায় আছেন! নাকি তৃণমূল ছেড়ে বিজেপিতেই, জল্পনা

শুভেন্দু অধিকারী ফের নয়া জল্পনার অবতারণা করলেন। তিনি মাস দুই-তিন ধরে তৃণমূলের সঙ্গে দূরত্ব রেখে চলছেন। সমান্তরাল জনসংযোগ চালাচ্ছেন। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও তিনি নিচ্ছেন না। এই অবস্থায় তাঁর একটি মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে, তিনি কি তাহলে বিজেপিতেই যোগদান করছেন, নাকি পৃথক মঞ্চ গড়ে তাক লাগিয়ে দেওয়ার অপেক্ষায় আছেন?

তৃণমূল ছেড়ে নতুন কোনও দল গড়বেন শুভেন্দু?

তৃণমূল ছেড়ে নতুন কোনও দল গড়বেন শুভেন্দু?

নন্দীগ্রাম দিবসের সভায় শুভেন্দু জানিয়েছেন, তিনি কোথায় স্বচ্ছন্দ তা বলবেন রাজনৈতিক মঞ্চে! ভূমি উচ্ছেদের মঞ্চে দাঁড়িয়ে তিনি রাজনীতির কথা বলবেন না। তাঁর এই কথাতেই জল্পনার পারদ চড়েছে। তাহলে কি তিনি তৃণমূল ছেড়ে নতুন কোনও দল তৈরি করতে পারেন। বা কোনও মঞ্চ তৈরি করে ভোটের আগে কারও সঙ্গে জোটে যেতে পারেন?

বিজেপি-যোগের সঙ্গে পৃথক দল করার ভাবনাও

বিজেপি-যোগের সঙ্গে পৃথক দল করার ভাবনাও

দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বৃদ্ধির পাশাপাশি তাঁর বিজেপি-যোগের সম্ভাবনা নিয়েও জল্পনা চলছিল। তিনি একের পর এক সভায় তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে সমানে জিইয়ে রেখেছেন সেই সম্ভাবনা। তারপর তিনি এখন পৃথক দল করার ভাবনাও রাজনৈতিক মহলে ছড়িয়ে দিয়েছেন।

নন্দীগ্রামবাসীর কাছে প্রার্থনা শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রামবাসীর কাছে প্রার্থনা শুভেন্দু অধিকারীর

শুভেন্দু এদিন নন্দীগ্রামবাসীর কাছে প্রশ্ন করেন, তাঁর চলার পথে সবাই সঙ্গে থাকবেন কি না। ভোটের আগে, ভোটের পরে তাঁরা থাকবেন কি না জানতে চান নন্দীগ্রামের মানুষের কাছে। তাঁর এই ভাষ্যই জল্পনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দু যদি পৃথক মঞ্চ গড়েন তবে তৃণমূলের অনেকে সেই মঞ্চে সামিল হতে পারেন।

যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে নারাজ

যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে নারাজ

তৃণমূলের এমন অনেক বিক্ষুব্ধ রয়েছেন, যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে নারাজ। আবার কংগ্রেস বা বামেদের অস্তিত্বের কথা চিন্তা করে তাঁরা সেদিকেও পা বাড়াতে পারছেন না। এখন তৃণমূল ভেঙে যদি মঞ্চ তৈরি হয়, তাহলে সেই মঞ্চে অনেক নেতা-মন্ত্রী-বিধায়ক আসতে পারেন। তখন বাম-কংগ্রেস বা বিজেপির সঙ্গে জোট হতে পারে মঞ্চের!

খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে তৃণমূল

খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে তৃণমূল

একুশের প্রেস্টিজ ফাইটের আগে এমন নানা জল্পনার বাতাবরণ তৈরি হচ্ছে বঙ্গ রাজনীতিতে। শুভেন্দুর মতো নেতাকে নিয়ে বিভেদ তৈরি হওয়ায় খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এখন মজা দেখছে। আর লবাম-কংগ্রেস শিবির অপেক্ষায় রয়েছে। পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে অঙ্ক কষে এগোবে তাঁরা।

অধীর-মুকুলের তাৎপর্যপূর্ণ বার্তা শুভেন্দুকে নিয়ে

অধীর-মুকুলের তাৎপর্যপূর্ণ বার্তা শুভেন্দুকে নিয়ে

সম্প্রতি অধীর চৌধুরী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুণ্ডপাত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের জন্য শুভেন্দুকে পূর্ণ কৃতিত্ব দিয়েছেন। তারপর মুকুল রায়ও শুভেন্দুকে কৃতিত্ব দিয়েছেন নন্দীগ্রাম আন্দোলনের। তিনি বলেন, নন্দীগ্রাম আন্দালনে মমতা নয়, অগ্রভাগে ছিলেন শুভেন্দুই। উল্লেখ্য, দুই শুভেন্দু-বিরোধী নেতার মুখেই এই প্রশংসা বঙ্গ রাজনীতিতে অন্য মাত্রা এনে দিয়েছে।

তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব বৃদ্ধিতে

তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব বৃদ্ধিতে

২০২১-এর ভোটযুদ্ধের আগে তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর এই দূরত্ব বৃদ্ধি এবং টক্কর শুরু হওয়ায় বিজেপি মজা দেখছে। এখন দেখার বিজেপি তৃণমূলের এই দ্বন্দ্বের ফায়দা তুলতে পারে কি না। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, একুশের প্রেস্টিজ ফাইটের আগে তৃণমূলের এই গন্ডগোল আদৌ ভালো লক্ষণ নয়। বিজেপি বা বাম-কংগ্রেস সুযোগের অপেক্ষায় রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+