শুভেন্দু কোলাঘাটে কার সঙ্গে গোপন বৈঠক সারলেন, গুঞ্জন শুরু নয়া পথ রচনার

শুভেন্দু কোলাঘাটে কার সঙ্গে গোপন বৈঠক সারলেন, গুঞ্জন শুরু নয়া পথ রচনার

শুভেন্দু অধিকারী জল্পনার যবনিকাপাতের সময় এখনও আসেনি। তাই শুধু নতুন অফিস করেই ক্ষান্ত নন তিনি। সর্বদাই রহস্যে মুড়ে রাখছেন নিজেকে। নিজেকে প্রকাশ করছেন রহস্যের মোড়কে। সাংবাদিকদের ধরাছোঁওয়া দিচ্ছেন না। আবার তারই মধ্যে তিনি একাধিক নেতার সঙ্গে বৈঠকও করছেন। ফলে গুঞ্জন আর পিছু ছাড়ছে কই!

শুভেন্দু কলকাতা থেকে ফেরার পথে কোলাঘাটে বৈঠক

শুভেন্দু কলকাতা থেকে ফেরার পথে কোলাঘাটে বৈঠক

মমতার সভা চলাকালীন কাঁথির্ বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু কলকাতা রওনা দিয়েছিলেন। তারপর তাঁর সুকিয়া স্ট্রিটের বাড়িতে গিয়েও তিনি নামেননি। সাংবাদিকদের দেখেই তিনি গাড়ি ঘুরিয়ে চলে আসেন কোলাঘাট। আর শুভেন্দু যখন সুকিয়া স্ট্রিটে গিয়েছিলেন তার আগে সেখানে এক কংগ্রেস বিধায়ককেও দেখা গিয়েছিল।

শুভেন্দু কি তবে তৃণমূল ছাড়ার আগে দল তৈরি করছেন

শুভেন্দু কি তবে তৃণমূল ছাড়ার আগে দল তৈরি করছেন

শুভেন্দু কোলাঘাটে ফিরে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেস্ট হাউসে এক গোপন বৈঠক করে। এখন জল্পনা সেই বৈঠকে কে ছিলেন। তবে কি সেখানে আগে থেকেই কংগ্রেস বিধায়ক বা দলের অন্য কোনও বি্দ্রোহী সদস্যরা ছিলেন? শুভেন্দু কি তবে তৃণমূল ছাড়ার আগে দল তৈরি করতে চাইছেন? তারপর একসঙ্গে কোনও পরিকল্পনা তৈরি তাঁর উদ্দেশ্য!

শুভেন্দুর সঙ্গে বৈঠকে কারা ছিলেন তা নিয়ে কাটাছেঁড়া

শুভেন্দুর সঙ্গে বৈঠকে কারা ছিলেন তা নিয়ে কাটাছেঁড়া

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের গেস্ট হাউসে শুভেন্দুকে দীর্ঘক্ষণ বৈঠক করতে দেখা গিয়েছে। তবে তাদের সঙ্গে বৈছকে তিনি ব্যস্ত ছিলেন, তা জানা যায়নি। ওই বৈঠকে কারা ছিলেন তা নিয়ে কাটাছেঁড়া শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কোনও একজন, নাকি একাধিক নেতা ছিলেন বৈঠকে, তাও স্পষ্ট নয়।

তৃণমূলের আর এক বিদ্রোহী রাজীবের সঙ্গে বৈঠকের গুঞ্জন

তৃণমূলের আর এক বিদ্রোহী রাজীবের সঙ্গে বৈঠকের গুঞ্জন

এর আগে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের আর এক বিদ্রোহী বিধায়ক-মন্ত্রী রাজীবের সঙ্গে শুভেন্দুর বৈঠক হয়েছে বলে রটনা শুরু হয়ে যায়। তার কোনও সত্যতা পাওয়া যায়নি। কোনও পক্ষই তা স্বীকার করেননি। উভয় রাজনীতিবিদের অনুগামীরাই তা উড়িয়ে দেন। কিন্তু ফেরার পথে কার বা কাদের সঙ্গে শুভেন্দু বৈঠক করলেন, তা অস্পষ্টই রয়ে যায়।

তৃণমূল ছেড়ে কার সাথে পা মেলাবেন, চূড়ান্ত করতেই কি বৈঠক

তৃণমূল ছেড়ে কার সাথে পা মেলাবেন, চূড়ান্ত করতেই কি বৈঠক

শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ত্যাগ করেছেন প্রায় দু-সপ্তাহ অতিক্রান্ত। তারপর তিনি স্পষ্ট করেননি তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ। শুভেন্দু তৃণমূলের সঙ্গে বৈঠকে বসেছিলেন। তারপরও ফেরার রাস্তা পরিষ্কার হয়নি। বরং তাঁর তৃণমূল ছাড়ার সম্ভাবনাই সুস্পষ্ট হয়েছে। তবে তৃণমূল ছেড়ে কার সাথে পা মেলাবেন তা চূড়ান্ত হয়নি এখনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+