'আমার বিরুদ্ধে চক্রান্ত যাঁরা করছেন, তাঁরা শুনুন..' হলদিয়ার মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দুর চাঁচাছোলা তোপ

'আমার বিরুদ্ধে চক্রান্ত যাঁরা করছেন, তাঁরা শুনুন..' হলদিয়ার মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দুর চাঁচাছোলা তোপ

উত্তরে জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা যেমন বঙ্গ রাজনীতিকে তোলপাড় করছে, তেমনই এদিন হলদিয়ার বুকে হাইভোল্টেজ সভায় শুভেন্দু অধিকারীর উগড়ে দিলেন ক্ষোভ । আর সভা মঞ্চ থেকে চেনা মেজাজে পর পর তোপ দাগলেন তৃণমূলের বিরুদ্ধে। করতালিতে ততক্ষণে ভরে গিয়েছে হলদিয়ার হ্যালিপ্যাড গ্রাউন্ডে জনসভার দর্শকাসন!

'গ্রাম জিতবে , জেলা জিতবে'

'গ্রাম জিতবে , জেলা জিতবে'

গত কয়েক সপ্তাহে বাংলার রাজনীতি ক্রমাগত তোলপাড় হয়েছে কলকাতা থেকে ১২৮ কিলোমিটারর দূরের এক এলাকা ঘিরে। মেদিনীপুর ক্রমাগত বাংলার রাজনীতির ফোকাসে এসেছে শুভেন্দু অধিকারীর অবস্থান ঘিরে। আর সেই সূত্র ধরে এদিন মেদিনীপুরের ভূমিপুত্রেল হুঙ্কার, আগামী দিনে 'গ্রাম জিতবে , জেলা জিতবে'।

'আমার বিরুদ্ধে যাঁরা চক্রান্ত করছেন'

'আমার বিরুদ্ধে যাঁরা চক্রান্ত করছেন'

এদিন নাম না করে শুভেন্দু অধিকারী বলেন, তাঁর বিরুদ্ধে অনেকেই চক্রান্ত করছেন। তাঁকে হলদিয়ার সভায় আসার আগেও আটকানো হয় বলে জানান তিনি। এরপরই তিনি বলেন , বিগত দিনে তাঁর ওপর মোট ১১ বার আক্রমণ হয়েছে। কিন্তু জনশক্তি, যুবশক্তি ও মাতৃশক্তির আশীর্বাদে তিনি আজ এই জায়গায় এসেছেন। তিনি বহু লড়াইয়ের সাক্ষা রয়েছেন বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু । সাফ বার্তা দেন যে আর কোনও লড়াইকে তিনি ভয় পান না।

'এই জনসমাগম তৃণমূল দেয়নি'

'এই জনসমাগম তৃণমূল দেয়নি'

এদিন হলদিয়ায় নিজের গড় থেকে শুভেন্দু অধিকারী বলেন, অনেকেই তাঁকে পদলোভী বলে অভিযোগের তীর আগে দেগেছেন, অনেকেই বলেছেন, মন্ত্রিত্বের জেরে তিনি জনসমাগম ঘটাচ্ছেন তাঁর জনসভায়। এরপর শুভেন্দু বলেন, তিনি সদ্য মন্ত্রিত্ব ছাড়ার পরও এদিন হলদিয়ার মাঠে প্রচুর মানুষের সমাগম হয়েছে। 'আর এই জনসমাগম কোনও টিএমসি বা সিপিএম এনে দেয়নি'। এই জনতার সঙ্গে তাঁর আত্মিক যোগ রয়েছে। কেউ বা কারোর ইচ্ছায় এই সম্পর্ক ভেঙে যেতে পারে না।

মমতাকে নাম না করে চ্যালেঞ্জ!

মমতাকে নাম না করে চ্যালেঞ্জ!

মুখ্যত, কয়েদকদিন আগে সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন , যে মমতা বন্দ্যোপাধ্য়ায় 'সংসার করেননি' মানুষের সেবা করবেন বলে। এদিন ,শুভেন্দু অধিকারী জানান কেন হলদিয়ার এই দাপুটে নেতা অকৃতদার ? শুভেন্দুর অবিবাহিত থাকার কারণ অবশ্যই জনসেবা। তবে তিনি সেই অকৃতদার থেকে জনসেবা করার বিষয়টি 'বর্তমান কোনও রাজনীতিবিদের' কাছে শেখেননি, বরং শিখেছেন সতীশ সামন্তর মতো নেতারা কাছ থেকে। এদিন সতীশ সামন্তপ ১২১ তম দন্মদিন উপলক্ষ্যে এই সভা মঞ্চ থেকে এভাবেই তিনি তোপ দাগেন নিজের চেনা ছন্দে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+