তৃণমূলে থাকতে তিনটি শর্ত দিলেন শুভেন্দু! কড়া নাড়লেন একেবারে সুপ্রিমোর দরবারে

তৃণমূলে থাকতে তিনটি শর্ত দিলেন শুভেন্দু! কড়া নাড়লেন একেবারে সুপ্রিমোর দরবারে

শুভেন্দু অধিকারী কি তৃণমূলে থাকবেন নাকি তিনি এবার তৃণমূলের মায়া কাটিয়ে বিজেপির দিকে ঢলবেন। তা নিয়ে জল্পনা চলছে দীর্ঘদিন। এরই মধ্যে শুভেন্দু যখন প্রায় হাতছাড়া হতে বসেছেন, তখনই ঢিলটা মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিশেষ সূত্রের খবর তৃণমূলে থাকতে তিনটি শর্ত আরোপ করেছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর তিনটি শর্ত আরোপ করেছেন তৃণমূলে থাকতে

শুভেন্দুর তিনটি শর্ত আরোপ করেছেন তৃণমূলে থাকতে

বিশেষ সূত্রের খবর, তিনি মূলত তিনটি শর্ত আরোপ করেছেন তৃণমূলে থাকতে। তৃণমূল সুপ্রিমোর কাছে তাঁর আর্জি- এক, দলে তাঁর গুরুত্ব বাড়াতে হবে। দুই, সংগঠনকে পুরনো অবস্থানে ফেরাতে হবে। তিন, ফের পুরনো জেলাগুলির দায়িত্ব দিতে হবে। আর সর্বপেক্ষা বড় হল তিনি সরাসরি নেত্রীর সঙ্গে কথা বলবেন।

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে্ সিদ্ধান্ত নেওয়ার আগে

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে্ সিদ্ধান্ত নেওয়ার আগে

শুভেন্দুর না পসন্দ প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি চান শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই তিনি জানাতে চান কোথায় সমস্যা। তারপরই তিনি সিদ্ধান্ত নেবেন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে্। আর এ বিষয়ে তিনি অন্য কারও সঙ্গে কথা বলবেন না বলেও জানিয়েছেন।

শুভেন্দুর জনপ্রিয়তা ও সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত

শুভেন্দুর জনপ্রিয়তা ও সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত

শুভেন্দু তিনমাস ধরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলেছেন। এবং এই তিন মাসে সমান্তরাল জনসংযোগ করে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কী পারেন। তাঁর জনপ্রিয়তা ও সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত। আগে সেই নির্দশন রেখেছেন তিনি। তাই গুরুত্ব বাড়ানো জরুরি। কিন্তু দল তাঁর গুরুত্ব হ্রাস করে দিয়েছে।

গুরুত্ব বাড়ায়নি, উল্টে তাঁর দায়িত্ব কেড়ে নিয়েছে

গুরুত্ব বাড়ায়নি, উল্টে তাঁর দায়িত্ব কেড়ে নিয়েছে

শুভেন্দু অধিকারী আগে যে সমস্ত জেলার দায়িত্বে ছিলেন, সেইসব জেলায় তিনি ভালো ফল করিয়েছেন। এবং লোকসভা পরবর্তী সময়ে তিনি উপনির্বাচনে দারুনভাবে দলকে ঘুরে দাঁড় করিয়েছেন। তারপরও দল তাঁর গুরুত্ব বাড়ায়নি। উল্টে তাঁর দায়িত্ব কেড়ে নিয়েছে। জেলাগুলিতে পর্যবেক্ষক তুলে কো-অর্ডিনেটর নিয়োগ করা হয়েছে।

শুভেন্দুর ক্ষোভের কারণ জানিয়ে সুপ্রিমোকে বার্তা

শুভেন্দুর ক্ষোভের কারণ জানিয়ে সুপ্রিমোকে বার্তা

বিশেষ সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর তাঁর মনের কথা তুলে ধরেছেন ওই বর্ষীয়ান সাংসদের সঙ্গে মুখোমুখি বৈঠকে। শুভেন্দু অধিকারী ওই সংসদ সদস্যকে জানিয়েছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়-সুব্রত বক্সিদের নেতৃত্ব কাজ করতে কোনও অসুবিধা নেই তাঁর। কিন্তু প্রশান্ত কিশোর-অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যেভাবে দল চালাচ্ছেন, তা মেনে নেওয়া যাচ্ছে না। এখানেই তাঁর উষ্মা।

{quiz_428}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+