শুভেন্দু বড়সড় পদক্ষেপ নিলেন এবার! যাবতীয় জল্পনার অবসানে দিলেন কড়া বার্তা

শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার পারদ চড়তে চড়তে বহুদূর উঠে গিয়েছে। এতদিন ধৈর্য ধরেছিলেন তিনি। এবার বোধ হয় ধৈর্যের বাঁধ ভাঙতে চলেছে।

শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার পারদ চড়তে চড়তে বহুদূর উঠে গিয়েছে। এতদিন ধৈর্য ধরেছিলেন তিনি। এবার বোধ হয় ধৈর্যের বাঁধ ভাঙতে চলেছে। শেষমেশ বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন নন্দীগ্রামের সূর্যোদয়ের মহানায়ক শুভেন্দু অধিকারী। তাঁকে নিয়ে রাজ্য-রাজনীতিতে চলা যাবতীয় জল্পনার অবসান এক লহমায় ঘটিয়ে দিলেন তিনি।

ধৈর্যের বাঁধ ভাঙতেই শুভেন্দু অধিকারীর পদক্ষেপ

ধৈর্যের বাঁধ ভাঙতেই শুভেন্দু অধিকারীর পদক্ষেপ

শুভেন্দু অধিকারী গোপনে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন দিল্লিতে গিয়ে। বেশ কিছু সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় এই খবর ঘোরাঘুরি করেছে। আবার কোথাও কোথাও তাঁর বিজেপিতে যোগদানের খবরও পরিবেশিত হয়েছে। এসব দেখেই ধৈর্যের বাঁধ ভাঙল শুভেন্দু অধিকারীর, এমনটাই জানা গিয়েছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠমহল সূত্রে।

শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপ নিচ্ছেন

শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপ নিচ্ছেন

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, বিরোধী দলগুলির তরফে গুজব রটানো হচ্ছে। কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন। প্রয়োজনে তিনি মামলাও করতে পারেন। উল্লেখ্য, সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নানা রটনা চললেও শুভেন্দু অধিকারীর দল ছাড়া নিয়ে তাঁর ঘনিষ্ঠ মহল গুজব বলে জানিয়েছিল।

রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বিজেপির

রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বিজেপির

শুভেন্দু অধিকারী আইনের আশ্রয় নেওয়ার ভাবনার পাশাপাশি অনুগামীদেরও তিনি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি অনুগামীদের অনুরোধ করেন, সোশ্যাল মিডিয়ায় ভুলভ্রান্তি ছড়ায় এমন কোনও খবর যাতে পোস্টা না করা হয়। কেননা বিজেপি সুবিধা নিচ্ছে ওইসব পোস্টের। ২০২১ নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি।

শুভেন্দু তৃণমূলের অন্যতম প্রধান সেনানি

শুভেন্দু তৃণমূলের অন্যতম প্রধান সেনানি

তৃণমূলের তরফেও শুভেন্দু অধিকারীর সম্বন্ধে বিবৃতি দেওয়া হয়েছে। তৃণমূল জানিয়েছে, শুভেন্দু অধিকারী আমাদের সম্পদ। জেলা তৃণমূলে তাঁর অবদান ভোলার নয়, রাজ্যেও তিনি অন্য মাত্রা এনেছেন তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে। ২০২১ নির্বাচনে শুভেন্দু তৃণমূলের অন্যতম প্রধান সেনানি।

অবশেষে মুখ খুললেন শুভেন্দু অধিকারী

অবশেষে মুখ খুললেন শুভেন্দু অধিকারী

এতদিন শুভেন্দু অধিকারী এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। ফলে জল্পনার পারদ ক্রমশ চড়েছে। এবং তা বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গিয়েছে, শুভেন্দু অধিকারী মুখ খুলতে বাধ্য হয়েছেন। অবশেষে মুখ খুলে তিনি প্রতিটি ব্যাপার অস্বীকার করেছেন।

শুভেন্দু তৃণমূল অন্ত প্রাণ, নন্দীগ্রামে সূর্যোদয়ের নায়ক

শুভেন্দু তৃণমূল অন্ত প্রাণ, নন্দীগ্রামে সূর্যোদয়ের নায়ক

নন্দীগ্রামে সূর্যোদয়ের নায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দুর নন্দীগ্রাম আন্দোলনকে পাথেয় করেই রাজ্যে পরিবর্তনের ধ্বজা তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন যা দায়িত্ব দিয়েছেন মমতা, তা সর্বান্তকরণে সাফল্যের সঙ্গে করে গিয়েছেন। কখনও বিমুখ করেননি। এহেন বিপদের বন্ধুকে সহজে ছেড়ে দেবেন মমতা আর তিনিও ছেড়ে যাবেন না মমতাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+