১৯শে-র মেগা শো-এ কী বলবেন শুভেন্দু, একুশের আগে ঘুম ছুটেছে তৃণমূলের
শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনও পরিকল্পনা খাটছে না তৃণমূলের। তৃণমূলের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে নিত্যনতুন জল্পনার বাতাবরণ তৈরি করছেন শুভেন্দু। শুভেন্দু এবার ১৯শে-র মেগা শোতে বিস্ফোরণ ঘটাতে চলেছেন।
শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনও পরিকল্পনা খাটছে না তৃণমূলের। তৃণমূলের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে নিত্যনতুন জল্পনার বাতাবরণ তৈরি করছেন শুভেন্দু। শুভেন্দু এবার ১৯শে-র মেগা শোতে বিস্ফোরণ ঘটাতে চলেছেন। নিজেই তারিখ নির্ধারণ করে তৃণমূল কংগ্রেস ও রাজনৈতিক বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছেন।

স্বমহিমায় আসীন রয়েছেন শুভেন্দু
প্রশান্ত কিশোরের অভিযান ব্যর্থ করে স্বমহিমায় আসীন রয়েছেন শুভেন্দু। শুভেন্দুর মতো হেভিওয়েট জনপ্রিয় নেতাকে সোজা রাস্তায় ফেরাতে পারেননি তিনি। ভিনরাজ্য থেকে তৃণমূলের ভোট কৌশলের দায়িত্বে আসা প্রশান্ত কিশোরকেও তিনি মান্যতা দিলেন না। প্রশান্ত কিশোরকে নিয়ে একইরকম অবস্থান বজায় রাখলেন তিনি।

১৯শে মেগা শোয়ে বিস্ফোরণ ঘটাবেন শুভেন্দু
প্রশান্ত কিশোর তাঁর বাড়িতে যাওয়ার দুদিনের মাথায় শুভেন্দু রামনগরে বলেন, যা বলতে হয়, তা করতে নেই, আর যা করতে হয়, তা বলতে নেই। তারপর বলেন ১৯শে মেগা শো আছে রামনগরে, যা বলার ওইদিনই বলব। তারপরই শুভেন্দুর এই বার্তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। একইসঙ্গে স্পষ্ট হয়ে যায় প্রশান্ত কিশোরের উদ্যোগ ব্যর্থ হল।

শুভেন্দুর মেগা শো-এর অপেক্ষায় সমস্ত রাজনৈতিক দল
শুভেন্দুর মান-অভিমান তো মিটলই না, উল্টে তিনি বিস্ফোরণ ঘটানোর দিনক্ষণ নির্ধারণ করে দিলেন। তবে কি তিনি তৃণমূলের ঘুম ছোটানোর মতো কোনও খবর দেবেন? নাকি নতুন কোনও দল বা মঞ্চ করার কথা ঘোষণা করবেন? নাকি পদ্মশিবিরে যোগ দেওয়ার মতো চাঞ্চল্যকর কোনও ইঙ্গিত দেবেন? এখন শুভেন্দুর মেগা শো-এর অপেক্ষায় সমস্ত রাজনৈতিক দলই।

তৃণমূলে বেসুরো বাজছেন শুভেন্দু অধিকারী
দীর্ঘ প্রায় তিনমাস ধরে তৃণমূলে বেসুরো বাজছেন শুভেন্দু অধিকারী। তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি বিষোদ্গার না করলেও, তাঁর সাম্প্রতিক ক্রিয়াকলাপ নিয়ে ধন্দ তৈরি হচ্ছে। সম্প্রতি নন্দীগ্রাম দিবসকে কেন্দ্র করে দূরত্ব আরও বেড়েছে, শুভেন্দুর বক্তব্যেও অন্য সুর শোনা যাচ্ছে।

শুভেন্দুকে নিয়ে মাথাব্যথা বাড়ছে তৃণমূলের
পরিস্থিতি যা শুভেন্দুকে নিয়ে মাথাব্যথা বাড়ছে তৃণমূলের। প্রতিদিনই সংঘাত বেড়ে চলেছে তৃণমূল ও শুভেন্দু অধিকারীর মধ্যে। এই অবস্থায় তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর শুভেন্দু অধিকারীর বাড়িতে হাজির হয়েছিলেন। উদ্দেশ্য ছিল শুভেন্দুর সঙ্গে আলোচনা করে তাঁর মানভঞ্জন করানো। কিন্তু সেই চেষ্টায় জল ঢেলে দেন শুভেন্দু নিজে।












Click it and Unblock the Notifications