অধীরের বিরুদ্ধে হেরেও হাল ছাড়ছেন না শুভেন্দু অধিকারী, স্থির করে ফেললেন ২১-এর টার্গেট
বহরমপুরের ‘বেতাজ বাদশা’ অধীর চৌধুরীকে হারাতে পারেননি শুভেন্দু। উল্টে একা অধীরের কাছে হার মানতে হয়েছে ‘নন্দীগ্রামে সুর্যোদয়ে’র নায়ককে। শেষপর্যন্ত অধীরকে হারাতে না পারলেও হাল ছাড়ছেন না তিনি।
বহরমপুরের 'বেতাজ বাদশা' অধীর চৌধুরীকে হারাতে পারেননি শুভেন্দু অধিকারী। উল্টে একা অধীরের কাছে হার মানতে হয়েছে 'নন্দীগ্রামে সুর্যোদয়ে'র নায়ককে। শেষপর্যন্ত অধীরকে হারাতে না পারলেও হাল ছাড়ছেন না তিনি। আসন্ন ২০২১-এর লক্ষ্যে ইতিমধ্যেই তিনি খাঁড়া করে দিয়েছেন টার্গেট। একুশে তিনি অধীর-গড়ে কী লক্ষ্যমাত্রা রাখছেন, তা জানিয়ে দিলেন এখন থেকেই।

টার্গেট এবার ২২-এ ২২
শুভেন্দু মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েই বলেন, এই জেলায় এবার একটি লোকসভা কেন্দ্রের তাঁদের হার মানতে হয়েছিল ঠিকই, তবে এই জেলায় ২২টি বিধানসভার মধ্যে ১৬টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। ২০২১ বিধানসভায় তাই এই জেলা থেকে ২২-এ ২২-এর টার্গেটেইউ নামছে তৃণমূল।

বহরমপুরের দায়িত্বে গররাজি শুভেন্দু
একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন ২২টির মধ্যে তিনি ক'টি কেন্দ্রের দায়িত্ব এবার নেবেন। বহরমপুরের উপর বীতশ্রদ্ধ শুভেন্দু এহার এই কেন্দ্রের দায়িত্ব নিতে চাইছেন না। বিরক্ত হয়ে তিনি বলেন, বহরমপুর কেন্দ্রের দায়িত্ব তিনি নেবেন না। বাকি ২১টির দায়িত্ব তিনি নিজের কাঁধেই তুলে নেবেন তিনি।

কেন গররাজি, ব্যাখ্যা শুভেন্দুর
শুভেন্দু সব করবেন, শুধু একটি মাত্র কেন্দ্র ওই বহরমপুরের দায়িত্ব তিনি নেবেন না। সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর বৈরাগ্যের কারণ ব্যাখ্যায় তিনি জানান, বহরমপুরে সব কালীদাসের বাস, সেখানে তিনি দায়িত্ব নিতে পারবেন না। বহরমপুরের সব যে ডালে বসে থাকে সেই ডালই কাটে।

কালীদাস মন্তব্যে কী বোঝালেন শুভেন্দু?
রাজনৈতিক বিশেষজ্ঞরা তাঁর এই মন্তব্যের কারণ খুঁজছেন, খুঁজছেন এই মন্তব্যে তিনি কাদের দিকে তির ছুঁড়লেন। বিশেষজ্ঞদের ধারণা, দলীয় কোন্দলের পাশাপাশি বহরমপুরের মানুষের দিকেও তিনি ইঙ্গিত করেছেন। জেলার অন্য আসনগুলিতে সিংহভাগ ভোট তাঁদের দিকে এলেও বহরমপুরের ভোট সব অন্যত্র চলে গিয়েছে। সেই কারণেই তাঁদের হারতে হয়েছে।

লোকসভা-যুদ্ধে হারেরই কি প্রতিফলন
তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের সার ভেবেছেন, অধীরের সঙ্গে সম্মুখ সমরে হার হয়েছে শুভেন্দুর। তাই তিনি পিছু হটছেন আসন্ন বিধানসভায়। শুভেন্দু সাফ জানিয়ে দিয়েছেন, তিনি মুর্শিদাবাদের ২১টি কেন্দ্রের দায়িত্ব নিলেও, বহরমপুর কেন্দ্রের দায়িত্ব নেবেন না।












Click it and Unblock the Notifications