তৃণমূলের থেকে দূরে সরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী! সব জল্পনার অবসানে দিলেন ‘ভিডিও-বার্তা’

তৃণমূলের থেকে দূরে সরে যাচ্ছেন শুভেন্দু! সব জল্পনার অবসানে দিলেন ‘ভিডিও-বার্তা’

এই কয়েকদিন শুভেন্দু অধিকারীকে নিয়ে কম জল্পনা হয়নি। তৃণমূল কংগ্রেসে তাঁর দূরত্ববৃদ্ধি থেকে শুরু করে বিজেপি-যোগের জল্পনা নিয়ে নানা জল্পনার পর শুভেন্দু মুখ খুলে জানিয়ে দিলেন তাঁর অভিমত। তৃণমূলে তাঁর অবস্থান নিয়েই স্পষ্ট করে দিলেন শুভে্ন্দু অধিকারী। শুভেন্দুর সেই বার্তা ফেসবুকে পোস্ট করে দেবাংশু লেখেন- চক্রান্তকারীদের মুখে ঝামা ঘষে দিয়েছেন এক লাইনেই।

তৃণমূল দূরত্ব তৈরি, অবশেষে বিতর্কের অবসান

তৃণমূল দূরত্ব তৈরি, অবশেষে বিতর্কের অবসান

কোনও সন্দেহ নেই তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সবথেকে বড় জননেতার নাম শুভেন্দু অধিকারী। সেই তিনি দীর্ঘ চার-পাঁচ মাস ধরে তৃণমূলের সঙ্গে দূরত্ব রেখে চলছেন। তৃণমূলের সভা-সমাবেশে আসছেন না। তা নিয়েই জটিলতা তৈরি হয়। এরপর এক শ্রেণির মিডিয়া তাঁকে বিজেপিতে পর্যন্ত যোগ করিয়ে দেয়। শেষে শুভেন্দু আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে ফের সরব হন।

শুভেন্দু নীরব থাকলেও, সরব হন শিশির

শুভেন্দু নীরব থাকলেও, সরব হন শিশির

শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মাঝে মুখ খুলেছিলেন শিশির অধিকারী। তিনি সাফ জানিয়েছিলেন, অধিকারী পরিবারের কেউ বেইমান নয়। তারা তৃণমূলের সঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, থাকবেনও। এক শ্রেণি আমাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে, কিন্তু কোনওদিন সফল হবে না।

অবশেষে মুখ খুললেন শুভেন্দু, দিলেন জবাব

এরপর শুভেন্দুও মুখ খুললেন। একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সাফ জানান, আমার দেখা হয়তো কম পেলেন। কিন্তু তার জন্য কোনও কাজ আটকে নেই। আমাদের দলে কোনও কিছুই ব্যক্তির উপর নির্ভর করে না। একা শুভেন্দু না থাকলেও, আমাদের নেতৃত্ব রয়েছে। তারা সামলে নিতে পারে।

মমতার নেতৃত্বেই একুশের লড়াইয়ে শুভেন্দু!

মমতার নেতৃত্বেই একুশের লড়াইয়ে শুভেন্দু!

শুভেন্দু ফের মনে করিয়ে দেন, তৃণমূল কংগ্রেসে সবাই কর্মী। একজনই নেত্রী। তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাঁর এই বার্তায় তিনি বুঝিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ২০২১-এর লড়াই আছেন। এই লড়াই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়বেন। নেত্রীর নির্দেশমতোই কাজ করবেন।

শুভেন্দু সব চর্চার জবাব দিলেন এক লাইনে

শুভেন্দু সব চর্চার জবাব দিলেন এক লাইনে

শুভেন্দু অধিকারীকে নিয়ে সম্প্রতি জোরদার চর্চা শুরু হয়েছিল দলের অন্দরে এবং বাইরেও। বিভিন্ন সরকারি ও দলীয় অনুষ্ঠানে তাঁর গরহাজিরা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরির ফলেই শুভেন্দু গরহাজির থাকছিলেন বিভিন্ন অনুষ্ঠানে, এমনটাই অভিমত ছিল রাজনৈতিক মহলের একাংশের। বেশ কিছু সংবাদমাধ্যম তাঁকে বিজেপিতে যোগদান করিয়েই দিয়েছিল। তারপর শুভেন্দু কড়া জবাব দিলেন। এক লাইনেই তিনি সব পরিষ্কার করে দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+