শূন্য থেকে শুরু, শেষও করতে পারেন! কেশিয়াড়িতে বিজেপিকে হুঁশিয়ারি শুভেন্দুর
বাংলার নেত্রী আগেই বলেছিল ২০১৯ মানেই বিজেপি ফিনিশ। আবার এই কথা স্মরণ করিয়ে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বাংলার নেত্রী আগেই বলেছিল ২০১৯ মানেই বিজেপি ফিনিশ। আবার এই কথা স্মরণ করিয়ে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২২তম প্রতিষ্ঠা দিবসে কেশিয়াড়িতে এইভাষাতেই বিজেপিকে তোপ দাগলেন শুভেন্দু।

বিজেপিকে হুঁশিয়ারি
জামদায় তৃণমূল কর্মীদের ওপরে হামলার ঘটনায় বিজেপিকে কড়া হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দেওয়ার পর এর আগে ক্লোজড ডোর সভা করেছিলেন শুভেন্দু। মঙ্গলবার দলের প্রতিষ্ঠা দিবসে প্রকাশ্য সভা করে বিজেপিকে তুলোধোনা করেন তিনি।

২০১৯-এ বিজেপি ফিনিশ
জিএসটি, নোট বাতিল নিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছে বিজেপিকে। তিন রাজ্যে হেরেছে বিজেপি। তাই জিএসটি আর পেট্রোলের দাম কমেছে। তাই তৃণমূল বলেছে ২০১৯-এ বিজেপি ফিনিশ । বলেন শুভেন্দু অধিকারী।

শিক্ষা মাওবাদী থেকে অনুজ পাণ্ডে, ডালিম পান্ডেকে
তিনি বলেন, মাওবাদী থেকে অনুজ পাণ্ডে, ডালিম পান্ডে, তপন-শুকুরকে শিক্ষা দিয়েছেন। অতএব বেশি করবেন না। হুঁশিয়ারি দেন শুভেন্দু।

শূন্য থেকে শুরু, শেষও করতে পারেন
তিনি বলেন, শূন্য দিয়ে তাঁরা শুরু করেন। আবার শেষ করতেও তারা জানেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এমনই মন্তব্য করলেন রাজ্যের পরিবহণ ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারি।












Click it and Unblock the Notifications