ভিন রাজ্যে বিজেপির হারে দুঃখ কংগ্রেস হেভিওয়েটের! কটাক্ষ শুভেন্দু অধিকারীর

বিভিন্ন রাজ্যের ভোটে বিজেপির হারে যত না দুঃখ বিজেপির হয়েছে, তার থেকে বেশি কষ্ট পেয়েছেন অধীর চৌধুরী! এই মন্তব্য করেছেন জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিভিন্ন রাজ্যের ভোটে বিজেপির হারে যত না দুঃখ বিজেপির হয়েছে, তার থেকে বেশি কষ্ট পেয়েছেন অধীর চৌধুরী! মুর্শিদাবাদ জেলার মানুষ সিরাজদের সম্মান করেন, মীরজাফরদের ঘৃণা করেন। অধীর চৌধুরী মীরজাফর! মুর্শিদাবাদের সালারে জনসভায় ভাষণ দিতে গিয়ে শনিবার এই মন্তব্য করেছেন জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভিন রাজ্যে বিজেপির হারে দুঃখ কংগ্রেস হেভিওয়েটের! কটাক্ষ শুভেন্দু অধিকারীর

তৃণমূলের ব্রিগেড প্রস্তুতির জন্য মুর্শিদাবাদের সালারে সভার আয়োজন করেছিল ব্লক তৃণমূল কংগ্রেস। সেই সভা থেকেই অধীর চৌধুরী ও বিজেপিকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সিপিএমকেও এক হাত নেন। অধীর চৌধুরীর সমালোচনার পাশাপাশি, শুভেন্দু অধিকারীর দাবি, আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে হ য ব র ল জোট হবে। সেই জোটে কংগ্রেস, সিপিএম-এর সঙ্গে বিজেপিও থাকবে। তা সত্ত্বেও মুর্শিদাবাদ থেকে তিনটি আসনই তৃণমূল দখল করবে বলে দাবি করেছেন তিনি।

শুভেন্দু অধিকারীর কটাক্ষ, অধীর চৌধুরী যা বলেন, বিজেপি তাই বলে। আর বিজেপি যা বলে, সেটাই বলে সিপিএম।

বহরমপুর আসন থেকে অধীর চৌধুরীর যে হারবেন সে সম্পর্কে নিশ্চিত শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যদি ছত্তিশগড় এবং রাজস্থানে মানুষ বিজেপিকে হারাতে পারে, তাহলে বহরমপুরে হারবেন অধীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+