কমিশনকে ভুল বোঝানোর চেষ্টায় বিরোধীরা! আর কী বললেন শুভেন্দু
বিরোধীরা ২০১৩ সালের মতোই করতে চাইছে। ২০১৩ সালে তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে ভুল বুঝিয়েছিল বিরোধীরা, এবারও সেই চেষ্টাই হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।
বিরোধীরা ২০১৩ সালের মতোই করতে চাইছে। ২০১৩ সালে তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে ভুল বুঝিয়েছিল বিরোধীরা, এবারও সেই চেষ্টাই হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, উন্নয়নকে সামনে রেখেই আসন্ন পঞ্চায়েত ভোটে জিতবে তৃণমূল। তমলুকের নিমতৌড়িতে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

পরিবহণমন্ত্রী বলেছেন, উন্নয়নই এ ভোটের মূল ইস্যু। আর সেই উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে পারলেই এবার ১০০ শতাংশ আসনে নির্বাচিত হওয়া যাবে। নিমতৌড়ির পানপোস্তায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তমলুক ব্লকে তৃণমূলের প্রার্থীদের সমর্থনে কর্মীসভায় এসে এমনই আশা প্রকাশ করেছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিনের এই সভায় সিপিএম-বিজেপি এবং কংগ্রেস ছেড়ে আসা শতাধিক মানুষের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী।












Click it and Unblock the Notifications