১০,০০০ কোটি টাকার ঋণের আবেদন, পশ্চিমবঙ্গ সরকারকে আর ঋণ না দেওয়ার পরামর্শ শুভেন্দু অধিকারীর

১০,০০০ কোটি টাকার ঋণের আবেদন, পশ্চিমবঙ্গ সরকারকে আর ঋণ না দেওয়ার পরামর্শ শুভেন্দু অধিকারীর

শুক্রবার একটি টুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, পশ্চিমবঙ্গ সরকার আরবিআই-এর কাছে ১০ হাজার কোটি টাকা ঋণের আবেদন করেছে। কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ফিসকাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট বা এফআরবিএমের অধীনে ঋণ নেওয়ার সীমা পেরিয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলার ঋণের বোঝা বর্তমানে প্রায় ছয় লক্ষ কোটি টাকা।

১০,০০০ কোটি টাকার ঋণের আবেদন, পশ্চিমবঙ্গ সরকারকে আর ঋণ না দেওয়ার পরামর্শ শুভেন্দু অধিকারীর

পশ্চিমবঙ্গে সরকারের বিরুদ্ধে বার বার বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছেন। এবার তিনি দাবি করেন, আরবিআইয়ের কাছে রাজ্য সরকার ১০ হাজার কোটি টাকা ঋণের আবেদন করেছেন। কারণ হিসেবে রাজ্য সরকার পরিকাঠামোগত উন্নয়নের কথা বলেছেন। তিনি অভিযোগ করেছন, রাজ্যের মাথায় ইতিমধ্যে ৬ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা রয়েছে। ঋণ নেওয়ার সীমা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পেরিয়ে গেছে। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের কোষাগার থেকে অর্থ কর্মীদের বেতন, লক্ষীর ভাণ্ডারের জন্য খরচ করা হয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, স্থানীয় সংস্থাগুলোতে অনেক ভুয়ো কর্মী রয়েছেন। এছাড়াও লক্ষীর ভাণ্ডারে যাঁরা অর্থ পান, কেউ তার যোগ্য নন বলেও তিনি জানিয়েছেন।

পশ্চিমবঙ্গ সরকারের আরবিআইয়ের কাছে ঋণের আবেদন যাতে গৃহীত না হয়, তার অনুরোধ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও আরবিআইকে ট্যাগ করে অনুরোধ করেন, এই ঋণ যেন পশ্চিমবঙ্গ সরকার না পায়। তিনি মনে করছেন, এই ঋণের টাকা পশ্চিমবঙ্গের মানুষের কোনও কাজে আসবে না। ভারত সরকারের কোষাগারে মূল্যবান অর্থ আদতে নষ্ট হবে বলে তাঁর ধারণা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ঋণ দেওয়ার পরিবর্তে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উচিত পশ্চিমবঙ্গ সরকারকে ভূমি নীতি পরিবর্তনের পরামর্শ দেওয়া। রাজ্যের অভ্যন্তরে যাতে রাজস্ব বৃদ্ধি হয়, সেই দিকে নজর দেওয়া। রাজ্যে শিল্প ও বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন বলেও বিরোধী দলনেতা মনে করছেন। এরফলে যে রাজ্যের অর্থনীতি পুরনরুজ্জীবিত হবে তা নয়। রাজ্যে কর্মসংস্থান বাড়বে। চাকরির আশায় বাংলার যুব সম্প্রদায়কে আর ভিন দেশে পাড়ি দিতে হবে না বলেও তিনি মনে করছেন। ঋণ নেওয়ার বদলে পশ্চিমবঙ্গের যে ঋণের বোঝা রয়েছে, তা কমবে বলেও শুভেন্দু অধিকারি মনে করছেন।

শুক্রবার সকাল থেকে শুভেন্দু অধিকারী একাধিক টুইট করেন। তিনি টুইটগুলোতে তিনি একদিকে যেমন আরবিআইকে ট্যাগ করেছেন। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের অর্থসচিবকেও ট্যাগ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+