কাঁথিতে বিজেপি-র সভা, হামলা! পাল্টা কর্মসূচি তৃণমূলের
বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করে বুধবার কাঁথিতে ধিক্কার মিছিল বের করবে তৃণমূল। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন, তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করে বুধবার কাঁথিতে ধিক্কার মিছিল বের করবে তৃণমূল। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন, তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী রবিবার অমিত শাহের সভার জায়গাতেই সভা করার কথাও জানিয়েছেন তিনি।

অমিত শাহের সভাকে চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, যেখানে মঙ্গলবার বিজেপি সভা করেছে, রবিবার সেখানে তৃণমূল সভা করবে। শুধুমাত্র উত্তর ও দক্ষিণ কাঁথি থেকে লোক নিয়েই বিজেপির সভা থেকে পাঁচগুণ লোক হবে বলে জানিয়েছেন তিনি।

বিজেপি বিরুদ্ধে প্রথমে হামলার অভিযোগ করেছেন এলাকার সাংসদ শিশির অধিকারী। ভিন রাজ্য থেকে বিজেপি লোক এনেছিল বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications