বিজেপিকে জেতাতে খড়গপুরে কংগ্রেস ও সিপিএমের জোট! আসল, নকল নিয়ে কটাক্ষ শুভেন্দুর

বিজেপিকে জেতাতে কংগ্রেস ও সিপিএম জোট বেঁধেছে। বিজেপি যাতে সুবিধা পায় তার জন্য তারা বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে ।

বিজেপিকে জেতাতে কংগ্রেস ও সিপিএম জোট বেঁধেছে। বিজেপি যাতে সুবিধা পায় তার জন্য তারা বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে । রবিবার সন্ধ্যায় খড়্গপুর শহরে নির্বাচনের প্রচারে গিয়ে এই কথা বলেন তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকারের হয়ে প্রচারের জন্য সভা করে শুভেন্দু অধিকারী বলেন, কংগ্রেস সিপিএম জোট বেঁধে বিজেপির বি টিম হয়ে কাজ করছে । তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে জেতাতে এলাকায় ঘুরে বেড়াচ্ছে ।

 বিজেপিকে জেতাতে খড়গপুরে কংগ্রেস ও সিপিএমের জোট! আসল, নকল নিয়ে কটাক্ষ শুভেন্দুর

দিলীপ ঘোষকে আক্রমণ করে তিনি বলেন বিধানসভাতে খড়্গপুরের উন্নয়নের জন্য একটাও কথা বলেননি । বিধায়ক ফান্ডের টাকার কোনও কাজ করেন নি। সাংসদ হয়েও তিনি মানুষকে ধোঁকা দিয়ে চলেছেন ।
বিজেপির হয়ে প্রাথী হয়েছেন প্রেমচাঁদ ঝা । আর বিক্ষুব্ধ বিজেপি নেতা প্রদীপ পট্টনায়ক লড়াই করছেন । তাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, কে আসল আর কে নকল বিজেপি তার জন্য লড়াই চলছে । কে দ্বিতীয় ও কে তৃতীয় হবে তার প্রতিযোগিতা চলছে । বিজেপি উন্নয়নের জন্য কিছু করে না, উন্নয়নের কথা বলে না, জাতপাত ধর্মের নামে ভুল বুঝিয়ে ভোট চাইছে ।
এই দিন শুভেন্দু অধিকারী বলেন, পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার জিতে বিধানসভাতে যাবেন ও তৃণমূল কংগ্রেস এই এলাকার আরও অনেক উন্নয়নের কাজ করবে ।

প্রদীপ সরকার বলেন, তিনি নেতা হিসেবে না, বেটা হয়ে মানুষের কাছে আশীর্বাদ চাইছেন ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+