শুভেন্দু নামও নিচ্ছেন না তৃণমূলের! ২০২১-এর আগে জল্পনার পারদ বেড়েই চলেছে
শুভেন্দু জল্পনা বাড়িয়েই চলেছেন। দলে রদবদলের পর থেকে তৃণমূলের নামই নিচ্ছেন না তিনি। ফের সেই একই ছবি দেখা গেল প্রণব-স্মরণ অনুষ্ঠানে। ঘটা করে প্রাক্তন রাষ্ট্রপতির স্মরণ অনুষ্ঠান করলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু জল্পনা বাড়িয়েই চলেছেন। দলে রদবদলের পর থেকে তৃণমূলের নামই নিচ্ছেন না তিনি। ফের সেই একই ছবি দেখা গেল প্রণব-স্মরণ অনুষ্ঠানে। ঘটা করে প্রাক্তন রাষ্ট্রপতির স্মরণ অনুষ্ঠান করলেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই অনুষ্ঠান যেন শুধু তাঁরই কোথাও কোনও নাম নেই তৃণমূলের! এমনকী তিনি ভুলেও একবার তৃণমূলের নাম নিলেন না গোটা অনুষ্ঠানে।

শুভেন্দুকে নিয়ে রাজনৈতিক উত্তাপ
এর ফলে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে ফের গুঞ্জন দানা বেঁধেছে। কিছুদিন আগেই তাঁকে নিয়ে জল্পনার পারদ এমনভাবেই চড়েছিল যে, মিডিয়ার একটা শ্রেণি তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে একেবারে বিজেপি যোগদান করিয়ে দিয়েছিলেন। তারপর কড়া বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু ফের একের পর এক ঘটনা শুভেন্দুকে নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েই চলেছে।

শুভেন্দু অন্তরাল কাটিয়ে এলেন সমক্ষে
মঙ্গলবার দীর্ঘ অন্তরাল কাটিয়ে জনতার সামনে এলেন শুভেন্দু অধিকারী। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন। শুভেন্দু ভাষনও দিলেন, কিন্তু একবারও তিনি তৃণমূলের নাম উচ্চারণ করলেন না। এমনকী শুভেন্দু প্রণব-স্মরণ অনুষ্ঠান করলেন তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির ব্যানারে। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি শুভেন্দু তৃণমূলের ব্যানারে এই অনুষ্ঠান করলেন না।

২০০৯-এর জয় স্মরণ করলেন শুভেন্দু অধিকারী
২০০৯ সালে তমলুক থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন শুভেন্দু। লক্ষ্মণ শেঠকে হারিয়ে তিনি সংসদে পা রেখেছিলেন। এদিন নিমতৌড়ির সভামঞ্চে দাঁড়িয়ে সেই জয় স্মরণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, সেদিনের সেই জয়ে প্রণব মুখোপাধ্যায় বড় ভূমিকা নিয়েছিলেন। উল্লেখ্য, এই নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোট গড়ে লড়েছিল।

শুভেন্দু জল্পনার পারদ চড়িয়ে দিলেন
২০০৯ তৃণমূলের শুভেন্দুর হয়ে সভা করতে গিয়েছিলেন তৎকালীন কংগ্রেসের শীর্ষ নেতাদের অন্যতম প্রণব মুখোপাধ্যায়। প্রণববাবুর সেই সভার কথা এদিন বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করে শুভেন্দু জল্পনার পারদ চড়িয়ে দিলেন। তাঁর এই তাৎপর্যপূর্ণ মন্তব্য নিয়ে চর্চাও শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

শুভেন্দু আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না
শুভেন্দু এদিন প্রণব-স্মরণে বলেন, সেদিন প্রণববাবু আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, আমি আপনাদের এটুকু বলতে এসেছি, আমার উত্থান সতীশ সামন্ত, সুশীল ধাড়ার হাত ধরে, আমি শুভেন্দুকে দিয়ে গেলাম তমলুকের মানুষের কাছে। শুভেন্দুকে আপনারা জেতান, শুভেন্দু আপনাদের সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করবে না। তারপর তমলুকের মানুষ আমাকে দু-হাত ভরে আশীর্বাদ করেছিলেন।

শুভেন্দু একবারও তৃণমূলের নাম করলেন না
কিন্তু শুভেন্দু একবারও তৃণমূল প্রার্থী হিসেবে যে জয় পেয়েছিলেন, তা ছুঁয়ে যাননি প্রসঙ্গক্রমে। এছাড়া আরও নানা কথা বলেন প্রণববাবু স্মৃতি-তর্পণে। উঠে আসে তাঁর কংগ্রেস সদস্য হওয়ার কথা। অর্থমন্ত্রী থাকাকালীন কেলেঘাই-কপালেশ্বরী প্রকল্পে অর্থ বরাদ্দের কথা। প্রণববাবুর আত্মজীবনীতে শুভেন্দুর নামোল্লেখের কথা।

তেরঙ্গা পতাকা ছিল, নাম-প্রতীক ছিল না তৃণমূলের
এদিন শুভেন্দুর অনুষ্ঠান স্থল ভরা ছিল তেরঙ্গা পতাকায়। কিন্তু সেই তেরঙ্গা পতাকায় কোথাও নাম ছিল না তৃণমূলের। তৃণমূলের প্রতীক ছিল না। তাঁর ভাষণও এদিন ইঙ্গিতবহ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে। ফের শুরু হয়েছে গুঞ্জন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?











Click it and Unblock the Notifications