সিএএ নিয়ে আবারও বয়কটের রাস্তায় তৃণমূল, সিদ্ধান্ত জানালেন কাকলি ঘোষ দস্তিদার
সিএএ, এনআরসি এবং এনপিআর নিয়ে সরকারের স্টাডি ট্যুর বয়কট করবে তৃণমূল। এমনটাই জানিয়েছেন দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
সিএএ, এনআরসি এবং এনপিআর নিয়ে সরকারের স্টাডি ট্যুর বয়কট করবে তৃণমূল। এমনটাই জানিয়েছেন দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। প্রসঙ্গত স্বরাষ্ট্রমন্ত্রকের তত্ত্বাবধানে উত্তর পূর্বের রাজ্যগুলিতে এই স্টাডি ট্যুর হওয়ার কথা। এই তৃণমূল সাংসদ ইতিমধ্যেই তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আনন্দ শর্মাকে চিঠি দিয়েছেন।

কাকলি ঘোষ দস্তিদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিএএ, এনপিআর এবং এনআরসি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে উত্তর পূর্বের রাজ্যগুলিতে যে ট্যুরের আয়োজন করা হয়েছে, তা তিনি বয়কট করছেন।
নীতিগতভাবে তৃণমূল সিএএ-র বিরুদ্ধে বলেছেন তিনি। এর বিরুদ্ধে তৃণমূল যে নিরন্তর প্রতিবাদ জানাচ্ছে সেকথাও উল্লেখ করেছেন তিনি। এই সফরের মাধ্যমে যাঁরা সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, তাদের সঙ্গে কথোপকথনের একটা রাস্তা শুরু করার চেষ্টা বলে বর্ণনা করেছেন। তাই তা বয়কটের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
সংসদে নাগরিকত সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দিল্লিতে হওয়া এনপিআপ নিয়ে বৈঠকে কোনও প্রতিনিধি পাঠায়নি পশ্চিমবঙ্গ সরকার।












Click it and Unblock the Notifications