মমতার খাসতালুকে বিক্ষোভের মধ্যে শুভেন্দু, মেজাজ হারিয়ে ছুটলেন বিক্ষোভকারীদের দিকে

পুর নির্বাচনে জয়জয়কার তৃণমূলের। ব্যাপক ভোটে জয় পেয়েছে শাসকদল। আর সেখানে দ্বিতীয় থেকে তৃতীয়স্থানে চলে গেল বিজেপিতে। আর এই ফলাফল সামনে আসতেই কার্যত নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন বিদ্রোহী প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুম

পুর নির্বাচনে জয়জয়কার তৃণমূলের। ব্যাপক ভোটে জয় পেয়েছে শাসকদল। আর সেখানে দ্বিতীয় থেকে তৃতীয়স্থানে চলে গেল বিজেপিতে। আর এই ফলাফল সামনে আসতেই কার্যত নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন বিদ্রোহী প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। কার্যত প্রবল চাপ।

মমতার খাসতালুকে বিক্ষোভে শুভেন্দু

আর এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে গিয়ে বিক্ষোভের মধ্যে পড়লেন বিরোধী দলনেতা। আশুতোষ কলেজের সামনে ব্যাপক বিক্ষোভের মধ্যে পড়তে হল শুভেন্দু অধিকারীকে।

আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়ে যায়। বিক্ষোভের মধ্যে পড়ে কিছুটা মেজাজ হারান নন্দীগ্রামের এই বিধায়ক। সবাইকে চমকে একেবারে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। শুধু তাই নয়, একেবারে আন্দোলনকারী পড়ুয়াদের দিকে ছুটে যান তিনি। আঙুল উচিয়ে ছুটে যান।

এই অবস্থা দেখে অনেকেই চমকে যান। বিশেষ করে সেই সময়ে সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা তো বটেই, শুভেন্দুর সঙ্গে থাকা কেন্দ্রীয় নিরাপত্তার আধিকারিকরাও নেমে পড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এমনকি শুভেন্দুর নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বিক্ষোভকারীদের কিছুটা হাতাহাতির মতো পরিস্থিতিও তৈরি হয় বলে জানা যাচ্ছে। তবে কয়েক মিনিট পরে সেখান থেকে চলে যান শুভেন্দু।

তবে ঘটনার পরেই আশুতোষ কলেজের সামনে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। যে কোনও ধরনের তৎপর এড়াতে তৈরি রয়েছে পুলিশ।

আজ পুলওয়ামার ঘটনার তিন বছর। সেই মতো আশুতোষ কলেজ সংগল্গ এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই খবর আগে থেকেই কলেজের তৃণমূল করেন এমন পড়ুয়াদের কাছে ছিল। সেই মতো জমায়েত ছিল। শুভেন্দু অধিকারী অনুষ্ঠানস্থলে পৌঁছানো মাত্র শুরু হয় বিক্ষোভ এবং সাউটিং। প্রায় কিছুক্ষণ ধরে তা চলে।

এবার বেরিয়ে যাওয়ার সময়ে কলেজের আরও পড়ুয়া চলে আসে এবং বিক্ষোভ শুরু করে দেন। বিভিন্ন ধরনের স্লোগানিং করতে থাকে। কার্যত একটা সময়ে মেজাজ হারিয়ে ফেলেন শুভেন্দু। আর সঙ্গে সসঙ্গে গাড়ি থেকে নেমে একেবারে আঙুল উঁচিয়ে বিক্ষোভকারীদের দিকে ছুটে যান। আর তাতে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Recommended Video

মমতার খাসতালুকে বিক্ষোভের মধ্যে শুভেন্দু, মেজাজ হারিয়ে ছুটলেন বিক্ষোভকারীদের দিকে

যদিও কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও বিশাল পুলিশ বাহিনী মোয়ায়তেন রয়েছে। অন্যদিকে বাংলার চার পুরসভাতে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। চন্দননগর, শিলিগুড়ি সহ একাধিক জায়গাতে পায়ে হেঁটে মিছিল করে প্রচার করেছেন। কিন্তু এরপরেও বিজেপি মুখী নয় বাংলার মানুষ। আর তা আরও একবার প্রমাণ পেলেন শুভেন্দু-সুকান্তরা। আর সেটাই কি মেজাজ হারানোর কারন শুভেন্দুর? জোর জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+