রান্না হয়নি, পড়ুয়াদের পাতে পড়ল মুড়ি-চানাচুর, বিতর্কে বালির স্কুল
পড়ুয়াদের মিড ডে মিলে মুড়ি চানাচুর খাওয়ানোয় নতুন করে বিতর্ক তৈরি হল রাজ্যে মিড ডে মিল নিয়ে।
পড়ুয়াদের মিড ডে মিলে মুড়ি চানাচুর খাওয়ানোয় নতুন করে বিতর্ক তৈরি হল রাজ্যে মিড ডে মিল নিয়ে। সোমবার বালির জোড়া অশ্বত্থতলা প্রাথমিক বিদ্যালয়ে ওভেন থেকে গ্যাস লিক করছিল এই অজুহাতে এক রত্তি খুদে পড়ুয়াদের দুপুরে পাতে ভাতের বদল পড়ল সেই মুড়ি-চানাচুর। আর তাতেই মিড ডে মিল নিয়ে নতুন করে বিপাকে পড়ল রাজ্য।

উল্লেখ্য, দিন কয়েক আগে মিড ডে মিল বিতর্কে জড়িয়েছিল রাজ্যের কয়েকটি স্কুল। তারপর ফের নতুন করে এই ঘটনা ঘটায় বিতর্ক যেনো উস্কে দিয়েছে। ফলে রাজ্য সরকার মিড ডে মিল নিয়ে যতই উদ্যোগী হোক না কেনো স্কুলগুলোর ভূমিকায় বিপাকে জড়াচ্ছে রাজ্য।
স্থানীয় সূত্রে খবর, হাওড়ার বালির জোড়া অশ্বত্থতলা প্রাথমিক বিদ্যালয়ে সোমবার রান্নার সময় আচমকাই ছড়ায় গ্যাসের গন্ধ। জানা যায়, ওভেন থেকে গ্যাস লিক হচ্ছে, তা বুঝতে পেরে তাড়াতাড়ি ওভেন বন্ধ করে দেন রান্নার লোকজন। তবে অভিযোগ তা ঠিক করতে কোনও উদ্যোগই নেওয়া হয় নি। পড়ুয়াদের দুপুরে ভাতের বদলে মুড়ি চানাচুর খেতে দেওয়া হয়। তাই খেয়েই খিদে মেটায় সবাই।
কিন্তু মঙ্গলবার সেই একই মেনু ? মুড়ি আর চানাচুর? জানাজানি হতেই ক্ষোভ ছড়ায় অভিভাবকদের মধ্যে। আশেপাশের লোকজনই এরপর কেক কিনে এনে খাওয়ান বাচ্চাদের। কেন দু দিন ধরে বাচ্চাদের খাবারে বিকল্প ব্যবস্থা হল না, তোলেন সেই প্রশ্ন তুলছেন অভিভাবকরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications