২ মাসের গরমের ছুটি বাতিলের দাবিতে জলপাইগুড়িতে পড়ুয়া বিক্ষোভ
২ মাসের জন্য বিদ্যালয়গুলিতে ছুটির ঘোষণার রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জলপাইগুড়ি পথে নামল পড়ুয়ারা।
রাজ্য সরকারের ২ মাসের জন্য বিদ্যালয়গুলিতে গরমের ছুটির ঘোষণার সিদ্ধান্তের প্রতিবাদে জলপাইগুড়িতে পথে নামল পড়ুয়ারা। বেরুবারি তপশিলি ফ্রি উচ্চ বিদ্যালয়ের প্রায় পাঁচশো ছাত্র-ছাত্রী সোমবার পঠনপাঠন বন্ধ করে হলদিবাড়ি রাজ্য সড়ক ২ ঘন্টা অবরোধ করলে এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকারকে ওই দুই মাসের ছুটি বাতিল করতে হবে। বক্তব্য, দেখতে দেখতে ঘাড়ের কাছে এসে পড়বে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে এত ছুটি দিলে স্কুলে সিলেবাস শেষ হবে না বলেও আশঙ্কাপ্রকাশ করেছে বেরুবারি তপশিলি ফ্রী উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই দাবিতে গত শুক্রবার বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘক্ষন আটকে রেখে প্রতিবাদ দেখায় বেরুবারি তপশিলি ফ্রি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। রাজ্য সরকার ছুটি সংক্রান্ত তুলে না নিলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে পড়ুয়ারা।












Click it and Unblock the Notifications