শিক্ষিকাদের মানসিক নির্যাতনে তিনমাস স্কুলছাড়া ছাত্রী, অন্য স্কুলে পড়ার আর্জি

মানসিক নির্যাতনের স্বীকার হয়ে তিনমাস স্কুলে যাওয়া ছেড়েছে অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগের তির প্রধান শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের দিকে।

জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারি : মানসিক নির্যাতনের স্বীকার হয়ে তিনমাস স্কুলে যাওয়া ছেড়েছে অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগের তির প্রধান শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের দিকে। সেই অভিযোগ খতিয়ে দেখতে অবশেষে স্কুলে গেল তদন্তকারী দল। ওই ছাত্রী যাতে ফের স্কুলে যেতে পারে তার ব্যবস্থা করতে তৎপর তদন্তকারীরা।

জলপাইগুড়ির বেলকোবা হাইস্কুলের ঘটনা। অষ্টম শ্রেণির ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ইচ্ছাকৃতভাবে কন্যাশ্রী ও শিক্ষাশ্রীর ফর্ম পূরণ করতে দেওয়া হয়নি। বিদ্যালয়ের সমস্ত রকম সুযোগসুবিধা থেকে অকারণে তাঁকে বঞ্চিত করে রাখা হয়। ছাত্রীর মায়ের অভিযোগ, তিনি একশো দিনের কাজ করেন বলে প্রতিনিয়ত তাঁর মেয়েকে স্কুল অপমান করেন শিক্ষিকারা।

শিক্ষিকাদের মানসিক নির্যাতনে তিনমাস স্কুলছাড়া ছাত্রী, অন্য স্কুলে পড়ার আর্জি

ওই ছাত্রীর অভিযোগ, আমার পারিবারিক পরিচয় নিয়ে মানসিক নির্যাতন চলত প্রতিনিয়ত। তাই বাধ্য হয়েই স্কুল ছাড়তে হয়েছে। সহপাঠীরাও সেইসব কথা শুনে হাসাহাসি করত। মানসিকভাবে বিধ্বস্ত ছাত্রী আর তাই ওই স্কুলে পড়তে চায় না। তাই প্রশাসনের দ্বারস্থ হয়ে সে জানিয়েছে, অন্য স্কুলে পড়ার বন্দোবস্ত করে দিতে।

গতকাল প্রশাসনের তরফে একটি দল বলাকোবা হাইস্কুলে তদন্ত আসে। কিন্তু প্রধান শিক্ষিকা স্কুলে আসেননি। কোনওরকম সহযোগিত করেনি বলে অভিযোগ। রাজগঞ্জের বিডিও জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+