৩৬ ঘণ্টা পর রণে ভঙ্গ যাদবপুরের ছাত্রদের, মধ্যরাতে উঠল আন্দোলন
প্রায় ৩৬ ঘণ্টা পর উঠল যাদবপুরের ছাত্রছাত্রীদের বিক্ষোভ অবস্থান । শুক্রবার দুপুর থেকে শিক্ষক সংগঠন জুটার মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত উপাচার্য রাত নটায় সাংবাদিক বৈঠক করেন
প্রায় ৩৬ ঘণ্টা পর উঠল যাদবপুরের ছাত্রছাত্রীদের বিক্ষোভ অবস্থান । শুক্রবার দুপুর থেকে শিক্ষক সংগঠন জুটার মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।
শেষ পর্যন্ত উপাচার্য রাত নটায় সাংবাদিক বৈঠক করে বলেন, ছাত্রদের দাবিকে মান্যতা দিয়েই তাঁরা সরকারের কাছে চিঠি দিচ্ছেন। পরে গভীর রাতে ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন তুলে নেন।

ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে অশান্তি ঠেকাতে ছাত্র সংসদ ভেঙে দিয়ে কাউন্সিল গঠন করতে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সেই নির্দেশনামারই বিরোধিতা করে আন্দোলনে বলে যাদবপুরের ছাত্রছাত্রীরা। ইঞ্জিনিয়ারিং, আর্টস ও সায়েন্স বিভাগের তিন ছাত্র সংসদই সরকারের নির্দেশনামার বিরোধিতায় আন্দোলনে নামে।
যদিও বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। বেথুন, লেডি ব্রাবোর্নের মতো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশিকা মেনে নিলেও যাদবপুরের ছাত্রছাত্রীরা কেন তা মেনে নেবেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও যাদবপুরের পাশে গিয়ে দাঁড়ায় প্রেসিডেন্সির ছাত্রছাত্রীদের একাংশ।
অন্যদিকে, আন্দোলনে অশ্লীল পোস্টার ব্যবহার অভিযোগ উঠেছে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। কাউন্সিল নিয়ে সরকার বিরোধী আন্দোলনে ছাত্র সংগঠনগুলির মধ্যেই বিরোধ রয়েছে বলে জানিয়েছে ছাত্রছাত্রীদের একাংশ। তবে এদফায় ছাত্র আন্দোলন তুলে নেওয়া হলেও, দাবি মানা না হলে ফের আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে ছাত্র সংগঠনগুলির তরফে।












Click it and Unblock the Notifications