অনেকটা কমেছে গরমের ছুটি! বিপদ বেড়েছে রাজ্যের স্কুলগুলিতে
গরমের ছুটির নির্ধারিত সময়ের আগেই সব স্কুল খুলে গিয়েছে। গরমের মধ্যে যেতেই স্কুলের ছোট বড় থেকে শুরু করে সর্বস্তরের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে।
গরমের ছুটির নির্ধারিত সময়ের অনেক আগেই রাজ্যের সব স্কুল খুলে গিয়েছে। গরমের মধ্যে যেতেই স্কুলের ছোট বড় থেকে শুরু করে সর্বস্তরের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে দুপুরের বদলে সকালে স্কুল করার দাবি জানিয়েছেন রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক থেকে শুরু করে স্কুল শিক্ষক শিক্ষিকারা। যদিও সকালে স্কুল চালু করা হবে কিনা তা নিয়ে কিছু লিখিত ভাবে কিছু জানা যায়নি, উত্তর দিনাজপুর স্কুল শিক্ষা দপ্তরে এই বিষয়ে জানানো হলে তারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেছে, জানিয়েছে জেলা স্কুল শিক্ষা দপ্তর।

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সহ জেলার সর্বত্র এই মুহূর্তে তাপমাত্রার বেড়ে চলেছে। ৩৫ থেকে ৪০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা প্রতিদিনই থাকে। সকাল থেকে থেকে প্রখর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে ছাত্ৰ ছাত্রীরা স্কুলে যেতে অসুবিধা হচ্ছে। গরমে স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ক্রমশ কমছে। উত্তর দিনাজপুর জেলায় ১৪৮৩ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে অনেকগুলি বিদ্যালয়েই বিদ্যুৎ সংযোগ নেই। পাশাপাশি বিদ্যালয়গুলিতে পানীয় জলের সমস্যাও রয়েছে। এই পরিস্থিতিতে সকালে স্কুল চালু করার দাবি উঠেছে জেলার শিক্ষক মহলে। এক স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের খুবই সমস্যা হচ্ছে। অনেক সময় অসুস্থ হয়ে পড়ছে। এই গরমের হাত থেকে রেহাই পেতে সকালে স্কুল চালু করার দাবি করছি।













Click it and Unblock the Notifications