রোল নম্বর ভুল লেখায় ছাত্রীকে চড় শিক্ষিকার, অভিযুক্তকে সাসপেন্ড করল স্কুল কর্তৃপক্ষ
কলকাতা, ৪ আগস্ট : খাতায় রোল নম্বর লিখতে ভুল করে ফেলেছিল চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। আর তারই জেরে সপাটে গালে চড় বসিয়ে দিলেন স্কুলেরই অঙ্কের শিক্ষিকা। এই ঘটনাটি ঘটেছে দমদমের সেন্ট স্টিফেন স্কুলে। [মেয়ের প্রেমে পড়ায় সপ্তম শ্রেণীর ছাত্রকে খুন করলেন শিক্ষিকা]
মারের চোটে ছাত্রীর কানে গুরুতর আঘাত লেগেছে বলে অভিযোগ জানিয়েছেন ছাত্রীর পরিবার। পরিবারের অভিযোগ পেয়ে অভিযুক্ত অঙ্কের শিক্ষিকাকে সাসপেণ্ড করেছে স্কুল কর্তৃপক্ষ। [রাজস্থানের পাঠ্য বইয়ে পড়ুয়াদের উদ্দেশে 'মা' গরু-র খোলা চিঠি!]

শুধু ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা নয়, তদন্তের জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। যদিও স্কুল সূত্রের খবর, এদিন অঙ্কের ক্লাস চলার সময় খাতায় নিজের রোল নম্বর ৩৪ এর বদলে ৩ লেখে ওই ছাত্রী। শিক্ষিকা বারবার জিজ্ঞাসা করেন কে রোল নম্বর ৩ লিখেছে তাতেও কোনেও সাড়া পাওয়া যায়নি। এরপরই ওই ছাত্রীকে শাস্তি দিতে গিয়ে চড় মারেন শিক্ষিকা। [(ছবি) ছোটদের বইয়ে 'কীভাবে বাচ্চা হয়'-র ছবি ও বিবরণ দেখলে আঁতকে উঠবেন আপনিও!]
আক্রান্ত ছাত্রীর মায়ের অভিযোগ, শিক্ষিকার মারের চোটে মুখ ফুলে গেলেও ঘন্টা দুয়েক তাকে সেভাবেই ফেলে রাখা হয়, প্রাথমিক কোনও চিকিৎসাও করা হয়নি। ওই শিক্ষিকার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। [অর্থনীতি অধ্যাপক জানেন না অডিট কী, অখিলেশের কথা শোনেননি ইতিহাস অধ্যাপক, বেহাল দশা উত্তরপ্রদেশে]
গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি কাটোয়ার সেন্ট জোসেফ স্কুলেও প্রথম শ্রেণীর ছাত্রীকে স্কেল দিয়ে শিক্ষিকা মারধর করেছে বলে অভিযোগ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications